Malda: সরকারি হাসপাতালে মহিলাদের বাথরুমে ঘাপটি মেরে বসে ব্যক্তি, ভিডিয়ো করার অভিযোগ

Malda: দৃশ্য দেখা মাত্রই চিৎকার শুরু করে দেন ওই মহিলা। ভিডিয়ো রেকর্ড করতেও বাধা দেন। তাঁর চিৎকার শুনেই অনেকে ছুটে আসেন। এদিকে পরিস্থিতি যে মুহূর্তে উত্তপ্ত হতে শুরু করেছে সেই সুযোগে হাসপাতাল ছেড়ে চম্পট দেয় ওই ব্যক্তি।

Malda: সরকারি হাসপাতালে মহিলাদের বাথরুমে ঘাপটি মেরে বসে ব্যক্তি, ভিডিয়ো করার অভিযোগ
উঠছে বিস্ফোরক অভিযোগ Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 22, 2024 | 9:09 PM

মালদহ: সরকারি হাসপাতালে মহিলাদের বাথরুমে ঢুকে ছবি তোলার অভিযোগ। ব্যাপক শোরগোল মালদহের চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি বলে খবর। সূত্রের খবর, গত মঙ্গলবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন হরিশ্চন্দ্রপুরের সুলতান নগরের এক মহিলা। হাসপাতালের দ্বিতলে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাত দশটা নাগাদ ওয়ার্ডেরই বাথরুমে যান ওই মহিলা। কিন্তু, বাথরুমে ঢুকতেই সেখানে অন্য কোনও দ্বিতীয় ব্যাক্তির উপস্থিতি টের পান। খোঁজাখুঁজি করতেই দেখা যায় সেখানে আগে থেকেই ঘাপটি মেরে রয়েছেন এক ব্যক্তি। মোবাইল হাতে ভিডিয়ো রেকর্ড করছেন।

দৃশ্য দেখা মাত্রই চিৎকার শুরু করে দেন ওই মহিলা। ভিডিয়ো রেকর্ড করতেও বাধা দেন। তাঁর চিৎকার শুনেই হাসপাতালের অন্যান্য ছুটে আসেন। এদিকে পরিস্থিতি যে মুহূর্তে উত্তপ্ত হতে শুরু করেছে সেই সুযোগে হাসপাতাল ছেড়ে চম্পট দেয় ওই ব্যক্তি। তাঁর নাম পরিচয়ও জানা যায়নি। ঘটনা জানাজানি হতেই পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। 

হাসপাতালের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে মহিলা মূলত এই অভিযোগটি করেছেন তাঁর পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। একইসঙ্গে নিরাপত্তারক্ষীদের কী ভূমিকা ছিল তাও দেখা হচ্ছে। দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিও উঠেছে। দ্রুত তাঁর মোবাইল বাজেয়াপ্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, চাইছেন রোগীর পরিজনেরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us