Malda Ganesh Puja Pandal: খোলানো হল নীল সাদা প্যান্ডেলের কাপড়! নেতার পাশে দাঁড়াল না দল

Malda Ganesh Puja Pandal Controversy: সমগ্র ভিডিয়োটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যদিও এই ঘটনাকে একদমই সমর্থন করছে না জেলা বিজেপি নেতৃত্বে। তাঁদের দাবি, বিজেপি পুজোর রাজনীতিকরণের বিরুদ্ধে। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, "প্যান্ডেলের কাপড় যে কোনও রঙের হতে পারে।

Malda Ganesh Puja Pandal: খোলানো হল নীল সাদা প্যান্ডেলের কাপড়! নেতার পাশে দাঁড়াল না দল
বাঁ দিকে, আসল প্যান্ডেল, ডান দিকে, প্যান্ডেলের কাপড় খোলানোর পর Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 15, 2026 | 7:35 PM

মালদহ:  নীল সাদা কাপড়ের গণেশ পুজোর প্যান্ডেল। যা নিয়ে বিতর্ক। প্যান্ডেল খুলিয়ে লাগানো হল অন্য রঙের কাপড়। মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে প্রতিবারের মতো এই বছরও ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। মূলত এলাকার যুবকদের একাংশ প্রত্যেক বছরই এই পুজো পরিচালনা করে। চলতি বছর তাদের প্যান্ডেলে ভেতরে কাপড়ের রং সাদা হলুদ এবং বাইরে নীল সাদা।

এই মণ্ডপ পরিদর্শনে যান তৃণমূল বিধায়ক মতিবুর রহমান এবং জেলা পরিষদ সদস্য বুলবুল খান। আর এসব দেখেই স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরী ভিডিয়ো বার্তায় অভিযোগ তোলেন, “এই নীল সাদা রং করে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে।”

ঘটনায় কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মতিবুর রহমান বলেন, “হরিশ্চন্দ্রপুর শান্তিপূর্ণ এলাকা। সেখানে যে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা না করেন। পুলিশ সুপারকে গোটা বিষয়টি জানাব।”

সমগ্র ভিডিয়োটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। যদিও এই ঘটনাকে একদমই সমর্থন করছে না জেলা বিজেপি নেতৃত্বে। তাঁদের দাবি, বিজেপি পুজোর রাজনীতিকরণের বিরুদ্ধে। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, “প্যান্ডেলের কাপড় যে কোনও রঙের হতে পারে। যার যা ইচ্ছা সেটাই করবেন। রাজ্য সভাপতি বলে দিয়েছেন, পুজোর প্যান্ডেলে যাতে কোনও রাজনীতিকরণ না করা হয়ে থাকে। যদি কেউ কোথাও করে থাকে, তাহলে ভুল করে। নীল সাদা রং করবে কিনা, সেটা ব্যক্তিগত ব্যাপার।”

Loading...
Unable to load recommendations.
Follow Us