AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BD Border: বর্ডারে সোনা ঢোকার কথা জানতেন কৃষ্ণেন্দু! কার অঙ্গুলিহেলনের কথা বললেন

বাংলাদেশে মাদক পাচারের অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে। মালদহের মহদিপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে রফতানির নামে অবাধে চলত মাদক পাচার। এবার নাম জড়াল তৃণমূল নেতা মারুফ শেখের। মালদহের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন তিনি।

BD Border: বর্ডারে সোনা ঢোকার কথা জানতেন কৃষ্ণেন্দু! কার অঙ্গুলিহেলনের কথা বললেন
| Edited By: | Updated on: Jun 17, 2026 | 5:31 PM
Share

মালদহ: বাংলাদেশ সীমান্ত দিয়ে কীভাবে মাদক পাচার হত, কীভাবে আসত তাল তাল সোনা, সব জানতেন তিনি! রাজ্যে পালাবদলের পর এমনই বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মাদক পাচারের অভিযোগে এক তৃণমূল (TMC) নেতা গ্রেফতার হওয়ার পর, এমনই দাবি করেছেন মন্ত্রী (Minister)।

বুধবার প্রাক্তন মন্ত্রী বলেন, “বাংলাদেশে রফতানির নামে মাদক পাচার হয়, আর বাংলাদেশ থেকে একইভাবে আসে সোনা। রফতানির পণ্য সামগ্রীর সঙ্গে লুকিয়ে বাংলাদেশে পাচার করা হয় মাদক। আমি রাজ্যের পর্যটনমন্ত্রী থাকাকালীন এটা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু দলের ক্ষমতাশালী কারও অঙ্গুলিহেলনে আমি কিছু করতে পারিনি, এই নেক্সাস বন্ধ করা যায়নি।”

এদিকে, বাংলাদেশে মাদক পাচারের অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে। মালদহের মহদিপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে রফতানির নামে অবাধে চলত মাদক পাচার। এবার নাম জড়াল তৃণমূল নেতা মারুফ শেখের। মালদহের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন তিনি।

গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশে পাথর রফতানি করতে যাওয়ার পথে একটি লরি আটক করে বিএসএফ। মহদিপুর সীমান্ত দিয়ে এই এই লরিটি বাংলাদেশে যাওয়ার কথা ছিল পাথর নিয়ে। সীমান্তে গাড়িটি আটক করে বিএসএফ এবং কাস্টমস তল্লাশি চালায়। বিএসএফ এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে কোটি টাকার বেআইনি কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।

এই ঘটনায় আকরামুল শেখ নামে এক লরি চালককে আটক করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। কাফ সিরাপগুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমস। আর এই ঘটনায় নাম জড়িয়েছে মহদীপুর সীমান্তে ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের। তিনি ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতা।

রফতানিকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মারুফ শেখ বেআইনি কাজের সঙ্গে জড়িত। এর আগেও রফতানির পণ্য সামগ্রীর সঙ্গে লুকিয়ে মাদক পাচার করা হত। তার ফলে সীমান্তে রফতানিকারীরা সমস্যায় পড়ছেন। তৃণমূলের সরকার থাকায় তারা মুখ খুলতে পারতেন না। এলাকায় ত্রাস চালাত তারা।

এখন এই মারুফ শেখের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। বিজেপির খগেন মুর্মুর অভিযোগ, এই চক্রের সঙ্গে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। তাঁর মাধ্যমেই মাদক পাচার করত তৃণমূল নেতাদের একটা চক্র। শুধু তাই নয়, বাংলাদেশের জামাতদের সঙ্গেও যোগ রেখে চলত তাঁরা। খগেন মূর্মূ ও এবার এইসব তৃণমূল নেতাদের উল্টো করে সোজা করার নিদান দিয়েছেন। অন্যদিকে গা ঢাকা দিয়েছেন মারুফ সেখ।

Follow Us