Malda: নদীতে স্নানে গিয়ে মর্মান্তিক পরিণতি, চিরতরে হারিয়ে গেল তিন ভাই

Malda: রবিবার দুপুরে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। স্থানীয় সূত্রে খবর, তিন ভাই মহানন্দা নদীতে স্নান করতে যায়। কিন্তু স্নানে নামার কিছু সময়ের মধ্যে তিনজনেই তলিয়ে যায়। নদীর পাশে যে সমস্ত লোকজন ছিলেন তাঁরাই প্রথমে ঘটনা দেখতে পান। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান।

Malda: নদীতে স্নানে গিয়ে মর্মান্তিক পরিণতি, চিরতরে হারিয়ে গেল তিন ভাই
শোকের ছায়া গোটা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 22, 2024 | 1:41 PM

মালদহ: নদীতে স্নান করতে গিয়ে আর ফেরা হল না। তিন ছেলেকে হারিয়ে একদিনেই শূন্য হয়ে গেল বাড়ি। শোকের ছায়া গোটা এলাকায়। মর্মান্তিক ছবি মালদহের রতুয়ার মাগুরা এলাকায়। সূত্রের খবর, হস্টেল থেকে ছুটিতে বাড়ি এসেছিল তিন ভাই আদিত্য চৌধুরী (১৩), বিশ্বজিৎ চৌধুরী (১২), সত্যজিৎ চৌধুরী (১২)। বাড়ির পাশের নদীতে স্নানও করতে যায় তিন ভাই মিলে। কিন্তু কে জানতো সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ।  

রবিবার দুপুরে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। স্থানীয় সূত্রে খবর, তিন ভাই মহানন্দা নদীতে স্নান করতে যায়। কিন্তু স্নানে নামার কিছু সময়ের মধ্যে তিনজনেই তলিয়ে যায়। নদীর পাশে যে সমস্ত লোকজন ছিলেন তাঁরাই প্রথমে ঘটনা দেখতে পান। তাঁদের মধ্যে কয়েকজন তিন কিশোরকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। প্রশাসনের কানে খবর গেলে তাঁদের লোকজন উদ্ধার কাজে হাত লাগান। 

উদ্ধারের পরেই দ্রুত তাঁদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান একজনের দেহও প্রাণ নেই। আকস্মিক এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মর্মান্তিক এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এলাকার লোকজন বলছেন, ওরা সাঁতার জানতো না। সাঁতার জানলে হতো এত বড় বিপদ হতো না। 

Loading...
Unable to load recommendations.
Follow Us