Mamata Banerjee: ‘আমাকে মারার পরিকল্পনা করছে’, কাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
WB Assembly Election 2026 : মানবাজার থেকে এদিন তৃণমূল নেত্রী বলেন,"আমি তো মৃত্যুর মুখ থেকে লড়াই করতে করতে বেঁচে ফিরেছি। বিজেপি ইচ্ছে করেই গতবারের নির্বাচনে আমার পায়ে চোঁট লাগিয়েছিল। কিন্তু পায়ে প্লাস্টার নিয়েই ঘুরেছি। আবার কি মারার প্ল্যান করা হচ্ছে নাকি?" একইসঙ্গে নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটপ্রচারে গিয়ে বারবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মানবাজার থেকেও সুর চড়ালেন তৃণমূল নেত্রী। প্রশাসনে রদবদল নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, যাঁরা ভাল কাজ করেছেন তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে অমিত শাহের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। সম্প্রতি, অমিত শাহ চার্জশিট পেশের সময় বলেছিলেন ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেজ নিয়ে ঘিরে বেড়ায়। সেই প্রসঙ্গেই তৃণমূল নেত্রী বলেন,”আমি তো মৃত্যুর মুখ থেকে লড়াই করতে করতে বেঁচে ফিরেছি। বিজেপি ইচ্ছে করেই গতবারের নির্বাচনে আমার পায়ে চোঁট লাগিয়েছিল। কিন্তু পায়ে প্লাস্টার নিয়েই ঘুরেছি। আবার কি মারার প্ল্যান করা হচ্ছে নাকি?”
Published on: Mar 29, 2026 06:55 PM
Follow Us