
মুর্শিদাবাদ: রাজ্যজুড়ে প্রবল ঝড় বৃষ্টি। আর সেই প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়লে চারজনের। গঙ্গায় নৌকা করে পারাপারের সময় বাজ পড়ে। আর তারপরই মৃত্যু হয় দু’জনের। আহত দশ জনের মতো। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পারলালপুর গঙ্গাঘাটে। এ দিন, বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পারলালপুর গঙ্গাঘাটে। ধুলিয়ান ফেরিঘাট থেকে আসা একটি যাত্রীবাহী নৌকা শিবপুর ঘাটে পৌঁছয়। ততক্ষণে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। যাত্রীরা সবে নামবেন নৌকা থেকে। তখনই পড়ল বাজ। এই ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন যাত্রী। আহতদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (BPHC) ভর্তি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ দিকে, আজ কলকাতায় বিকেল থেকে আকাশ কালো করে আসে। তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। রীতিমতো কলকাতায় কালবৈশাখীর রুদ্ররূপ ধারণ করে।ঘণ্টায় ৭৫ কিমি বেগে শহরে ঝড়বৃষ্টি হয়। পৌনে ৩টেয় ৭৫ কিমি/ঘণ্টা বেগে ঝড় ওঠে। এর দাপটে একাধিক গাছ ভেঙে পড়েছে শহরে। তবে কারও আহত বা মৃত্যুর ঘটনা নেই।