Murshidabad: সরকারের 3D নীতিরও ফাঁক গলে বেরিয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল না! এতদিনে ধরা পড়ায় বাংলাদেশি আনারুলের যা হল…

Bangladeshi Infiltrator: প্রায় পাঁচ বছর আগে লালগোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন আনারুল। এরপর থেকে তিনি এ দেশেই আত্মগোপন করে বসবাস শুরু করেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভারতে থাকার সুবাদে তিনি এক ভারতীয় মহিলাকে বিয়েও করেন।  নিজের পরিচয় গোপন রাখতে স্ত্রীর মামা কালাম শেখকে নিজের বাবা হিসাবে দেখান আনারুল।

Murshidabad: সরকারের 3D নীতিরও ফাঁক গলে বেরিয়ে গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হল না! এতদিনে ধরা পড়ায় বাংলাদেশি আনারুলের যা হল...
গ্রেফতারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 19, 2026 | 1:29 PM

মুর্শিদাবাদ:  এসআইআর পর্বে প্রত্যেককে খুঁজে খুঁজে বার করা হয়েছিল। নির্বাচন পরবর্তী পর্যায়ে ডিটেক্ট, ডিটেন, ডিপোর্ট- সরকারের 3D নীতি,  তাঁদের প্রত্যেককে চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রেখে ফেরতও পাঠানো হয়েছিল। কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার মধ্যেও ফাঁক গলে বেরিয়ে গিয়েছিল সে।  পাঁচ বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। এখানকারই এক তরুণীকে বিয়েও করেন। এরপর সেই তরুণীর মামাকে বাবা বানিয়ে ভারতীয় নথিও তৈরি করেন বলে অভিযোগ। এবার পুলিশের হাতে গ্রেফতার সেই অনুপ্রবেশকারী। নাম আনারুল শেখ। বছর পঁচিশের ওই যুবককে সাগরদিঘি দস্তুরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে লালগোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন আনারুল। এরপর থেকে তিনি এ দেশেই আত্মগোপন করে বসবাস শুরু করেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভারতে থাকার সুবাদে তিনি এক ভারতীয় মহিলাকে বিয়েও করেন।  নিজের পরিচয় গোপন রাখতে স্ত্রীর মামা কালাম শেখকে নিজের বাবা হিসাবে দেখান আনারুল। এই জালিয়াতির মাধ্যমে তিনি আধার কার্ড, ভোটার পরিচয়পত্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথিও জোগাড় করে নেন। এই ভুয়ো নথির জোরেই তিনি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় মামলা রুজু করেছে। জালিয়াতি ও অনুপ্রবেশের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Follow Us