Murshidabad: লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

Murshidabad railway track bodies: এখনও পর্যন্ত মৃত যুবক ও যুবতীর কোনও পরিচয় জানা যায়নি। তবে তাঁদের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে। এই মৃত্যু নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

Murshidabad: লাইনের ধার থেকে যুগলের দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
লাইনের ধারে যুবকের দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 03, 2026 | 9:50 AM

মুর্শিদাবাদ:  রেললাইনের ধার থেকে যুবক-যুবতীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর এলাকায় রেললাইন থেকে এক যুবক ও এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে দেহ দুটি পড়ে থাকতে দেখে প্রথমে রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানায় খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত যুবক ও যুবতীর কোনও পরিচয় জানা যায়নি। তবে তাঁদের পরিচয় শনাক্ত করার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর চালানো হচ্ছে। এই মৃত্যু নিছক কোনও দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।

তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us