Humayun Kabir: ‘মুসলমানদের নিয়ে রাস্তায় নামব বলা ঠিক হয়নি’, এবার সুর নরম হুমায়ুনের

এরপর নিজের সুর খানিক নরম করে তিনি বলেন, "আমি মুসলমানদের নিয়ে নামব বলেছিলাম। আমার এটা বলা ভুল হয়েছে। সেটা প্রত্যাহার করলাম। আমি দু'লক্ষ ভোট পেয়েছি একা। কারও দয়ায় ভোট পাইনি।"

Humayun Kabir: মুসলমানদের নিয়ে রাস্তায় নামব বলা ঠিক হয়নি, এবার সুর নরম হুমায়ুনের
হুমায়ুন কবীর, বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 30, 2026 | 8:05 PM

মুর্শিদাবাদ: রেজিনগর ও নওদার বিধায়ক হুমায়ুন কবীরের স্যাটাভাঙা মন্তব্য নিয়ে বিতর্ক। এরপর সোমবার বিধানসভা থেক হুমায়ুনকে ‘সবক’ শেখানোর হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে ভাষা ও আচরণ সংযত করার পরামর্শ দিয়েছেন তিনি। আইন মেনে না চললে পরিণতি যে ভাল হবে না তাও বারেবারে গতকালই বুঝিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর আজ সকালেই দেখা গেল হুমায়ুন সেদিন যে সভা থেকে এমন বিতর্কিত মন্তব্য করেছেন তার আয়োজক। এই পরিস্থিতির মধ্যেই এবার খানিক সুর নরম হল হুমায়ুনের। ভুল স্বীকার করেও নিজের মন্তব্যে অনড়।

হুমায়ুন বলেন, “শক্তিশালী মুখ্যমন্ত্রী বলে তিনি সংবিধানের শপথ নিয়ে যা খুশি তাই করতে পালেন বলে আমার জানা নেই। আমি যেটা বলেছিলাম, সেটা এই কারণে প্রত্যাহার করছি না কারণ, তার দু’দিন আগে বিজেপির জেলা সভাপতি তৃণমূলের মদখোর, গুণ্ডাদের নিয়ে গিয়ে মিটিং করে আমার সঙ্গে যে ধরনের আচরণ
করেছে সেই কারণে কাশীপুরের মিটিং থেকে এটা বলা।” এরপর নিজের সুর খানিক নরম করে তিনি বলেন, “আমি মুসলমানদের নিয়ে নামব বলেছিলাম। আমার এটা বলা ভুল হয়েছে। সেটা প্রত্যাহার করলাম। আমি দু’লক্ষ ভোট পেয়েছি একা। কারও দয়ায় ভোট পাইনি।”

বিজেপির প্রধান মুখপত্র দেবজিৎ সরকার বলেন, “মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। সেটা উনি প্রতিষ্ঠিত করবেন, আর পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি সেই আশা রাখেন। কোনও রকম সাম্প্রদায়িক মূলক প্রবণতা, কোনও রকম উস্কানি, দেশ বিভাজনের চেষ্টা এই সরকার বরদাস্ত করবে না।”

Follow Us