Humayun Kabir: পরনে সাদা স্যান্ডো আর লুঙ্গি! বাড়ির জানালার ফাঁক দিয়ে হুমায়ুনের অ্যাকশন শুরু!

Humayun Kabir Takes on Police: ভোট দিয়ে বেরিয়ে পুলিশের উদ্দেশে দফায় দফায় ‘কুকথা’ বলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । এ সবের মাঝে রেজিনগরে হুমায়ুনের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় পুলিশ। বাহিনী সেখানে পৌঁছোতেই পুলিশকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির নেতা।

Humayun Kabir: পরনে সাদা স্যান্ডো আর লুঙ্গি! বাড়ির জানালার ফাঁক দিয়ে হুমায়ুনের অ্যাকশন শুরু!
হুমায়ুন কবীরImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 06, 2026 | 2:37 PM

মুর্শিদাবাদ: সকাল থেকেই একেবারে ফুল ফর্মে ছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। সকালে একেবারে বাড়ির জানালার ফাঁক দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই পুলিশকে হুমকি দেওয়া শুরু করেছিলেন। বেলা ৯টার পর থেকে তিনি ময়দানে।

ভোট দিয়ে বেরিয়ে পুলিশের উদ্দেশে দফায় দফায় ‘কুকথা’ বলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । এ সবের মাঝে রেজিনগরে হুমায়ুনের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় পুলিশ। বাহিনী সেখানে পৌঁছোতেই পুলিশকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির নেতা। পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়। শেষে জামা ধরে টানতে টানতে হুমায়ুনকে গাড়িতে তোলেন পুলিশকর্মীরা।

এরপরই পুলিশকে কুকথা বলার অভিযোগে গ্রেফতার করা হয়। হুমায়ুন বলেন, ”
রেজিনগরের উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর যুদ্ধ বেঁধেছে। আমি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে? পুলিশ কি ধোয়া তুলতি পাতা নাকি, মানুষের টাকায় তাঁদের বেতন হয়। পুলিশ যে ধরনের আচরণ হচ্ছে, সেই মানুষকে বলব মুগুর নিয়ে তাড়া করতে।” মুর্শিদাবাদের পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, হুমায়ুন উপনির্বাচনের প্রার্থী নন, তিনি এজেন্টও নন। তাই তিনি এ ভাবে ঘুরতে পারেন না।

Loading...
Unable to load recommendations.
Follow Us