Inzamul Islam Joins Congress: তাঁকে দলে নেওয়াতেই বিতর্কে ইশা-অধীর! কিন্তু কে এই ইনজামুল ইসলাম?

Inzamul Islam Joins Congress: ওয়াকফ আইন সংশোধনের বিরোধিতাকে কেন্দ্র করে গত বছর সামশেরগঞ্জ ও ধুলিয়ানে হওয়া হিংসার ঘটনায় তাঁর নাম জড়ানোয় এই যোগদান নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে মামলা চলছে রাজার বিরুদ্ধে। তিনিই কংগ্রেসে যোগ দিয়েছে, তাতে দানা বেঁধেছে বিতর্ক।

Inzamul Islam Joins Congress: তাঁকে দলে নেওয়াতেই বিতর্কে ইশা-অধীর! কিন্তু কে এই ইনজামুল ইসলাম?
ইনজামুল ইসলাম, বিতর্কিত তৃণমূল নেতা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 25, 2026 | 1:48 PM

মুর্শিদাবাদ: হিংসায় নাম জড়ানো তৃণমূল কংগ্রেস নেতাকে নিয়ে বিড়ম্বনায় কংগ্রেস। ধূলিয়ানে যোগদান কর্মসূচিকে মান্যতাই দিল না AICC। রবিবার অধীর রঞ্জন চৌধুরী ও ইশা খান চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন তৃণমূল কংগ্রেসের নেতা ইনজামুল ইসলাম। সামসেরগঞ্জে হিংসায় উস্কানিতে অভিযুক্ত তিনি। বিতর্কিত এই নেতাকে দলে নিতে গিয়েই বিড়ম্বনায় কংগ্রেস, বলছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রদেশ নেতারা বার্তা দিয়েছেন অনুমোদন ছাড়া কাউকে দলে নেওয়া যাবে না।

অধীর চৌধুরী বলেন, “ধূলিয়ান পুরো হাতছাড়া হয়ে গিয়েছে। তাহলে ঠেকাতে হবে কী করে? একটা ইস্যু তৈরি করো। যত জন যোগদান করেছে, তাদের মধ্যে এক জনের নামের আগে অভিযোগ রয়েছে। আমি খোঁজ নিয়েছিলাম। NIA তদন্ত হয়েছিল, তাতে ওকে ডাকা হয়নি। CID তদন্ত হয়েছে, তাতেও ওকে ডাকেনি। যদি পরবর্তীতে তদন্ত হয়, তাহলে যদি ও দোষী প্রমাণিত হয়, তাহলে জেল খাটবে। আমরা তো কারোর অপরাধ গ্রহণ করিনি। পার্টিতে ভদ্রভাবে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে।”

প্রশ্ন হচ্ছে কে এই ইনজামুল ইসলাম?

ইনজামুল ইসলাম ওরফে রাজা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান। ত ২৩ আগস্ট ২০২৬ সালে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তিনি তৃণমূলকর্মী ও অন্যান্যদের সঙ্গে কংগ্রেসে যোগ দেন। তবে ওয়াকফ আইন সংশোধনের বিরোধিতাকে কেন্দ্র করে গত বছর সামশেরগঞ্জ ও ধুলিয়ানে হওয়া হিংসার ঘটনায় তাঁর নাম জড়ানোয় এই যোগদান নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে মামলা চলছে রাজার বিরুদ্ধে। তিনিই কংগ্রেসে যোগ দিয়েছে, তাতে দানা বেঁধেছে বিতর্ক।

Loading...
Unable to load recommendations.
Follow Us