Murshidabad:  বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্কুলে বিক্ষোভ, ছাত্রদের মারধরের অভিযোগ OC-র বিরুদ্ধে

Murshidabad: জানা যাচ্ছে, ঘটনাটি সোমবারের। সেদিনই স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। আর তখনই বিক্ষোভ তুলতে পুলিশ ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আহত ছাত্রদের  চিকিৎসার জন্য সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Murshidabad:  বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্কুলে বিক্ষোভ, ছাত্রদের মারধরের অভিযোগ OC-র বিরুদ্ধে
মুর্শিদাবাদের স্কুলের অশান্তি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 13, 2024 | 1:20 PM

মুর্শিদাবাদ:   বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্কুলে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। আর সেই ঘটনায় পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে খোদ জলঙ্গি থানার ওসি কৌশিক পালের বিরুদ্ধে। স্কুল পড়ুয়াদের দাবি, তারা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছিল। সেই সময় প্রধান শিক্ষক পুলিশ ডেকে বেধড়ক মারধর করানো হয়। ওসিকে দিয়ে ছাত্রদের মারধর করা হয় বলে অভিযোগ। আর তারপরেই ওসি ছাত্রদের নিয়ে লিখিত বয়ান লিখিয়ে নেন যে, তাদের কাউকেই মারা হয়নি। এমনকি সেটাও ভিডিয়ো করে করে নেওয়া হয় বলে অভিযোগ ছাত্রদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের জলঙ্গির একটি স্কুলে।

জানা যাচ্ছে, ঘটনাটি সোমবারের। সেদিনই স্কুলে বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। আর তখনই বিক্ষোভ তুলতে পুলিশ ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আহত ছাত্রদের  চিকিৎসার জন্য সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাদের বক্তব্য, “আমাদের দিয়ে মারার পরে ভিডিয়ো করে নেন জলঙ্গি থানার ওসি কৌশিক পাল।” এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। যদিও ওসি-র বক্তব্য, সমস্ত অভিযোগ মিথ্যা। এরকম কোনও ঘটনাই ঘটেনি।

Follow Us