Murshidabad: কয়েক কোটি টাকার গরমিল, গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

Murshidabad:  কয়েক কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান স্বামী তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখকে।

Murshidabad: কয়েক কোটি টাকার গরমিল, গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
গ্রেফতার প্রাক্তন প্রধানের স্বামীImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 03, 2025 | 10:55 PM

 মুর্শিদাবাদ: কয়েক কোটি টাকার গরমিল! পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী।

কয়েক কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান স্বামী তথা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখকে। গ্রেফতার করা হয়েছে আরেক প্রাক্তন প্রধান সুরমনি মণ্ডলকেও। এর আগে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে।

ধৃত দুই তৃণমূল নেতাকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে। আর্থিক তছরুপের গ্রেফতারের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে সুতির রাজনৈতিক মহলে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল স্থানীয় রাজনীতিতে। বিজেপি নেতা জয়দেব দাস বলেন, “তৃণমূল মানে চোর , চুরি আমরা আগে বলেছিলাম পুলিশ এতদিনে গ্রেফতার করছে। প্রমাণ হয়ে গেল আমরা যেটা বলেছিলাম সেটা সত্য। আরও অনেক চোর আছে তারাও জেলে যাবে।” যদিও এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us