WB Assembly Election 2026 : মুর্শিদাবাদে তৃণমূলে বড় ভাঙন?
মুর্শিদাবাদে ভাঙন?Image Credit source: Tv9 Bangla

WB Assembly Election 2026 : মুর্শিদাবাদে তৃণমূলে বড় ভাঙন?

Mar 22, 2026 | 12:07 AM

WB Assembly Election 2026 : রাজনৈতিক জগতে জোর জল্পনা, মুর্শিদাবাদে তৃণমূলে বড় ভাঙন ধরতে পারে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করেছেন, বহু তৃণমূল নেতা ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে। তৃণমূল ছেড়ে অনেকে কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও,টিকিট দেওয়ার ক্ষেত্রে দল সতর্ক থাকবে বলে জানিয়েছেন অধীর।

রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে বিভিন্ন জায়গায় কর্মী বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও কোথাও কাউকে অভিমানী শোনাচ্ছে, কোথাও কোথাও আবার বিস্ফোরক মন্তব্য করা হচ্ছে। কোথাও কোথাও আবার ক্ষোভ-বিক্ষোভ দেখা যাচ্ছে। যেমন মুর্শিদাবাদে টিকিট না পেয়ে ক্ষুব্ধ বহু তৃণমূল নেতা। রাজনৈতিক জগতে জোর জল্পনা, মুর্শিদাবাদে তৃণমূলে বড় ভাঙন ধরতে পারে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি করেছেন, বহু তৃণমূল নেতা ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে। তৃণমূল ছেড়ে অনেকে কংগ্রেসে যোগ দিতে পারেন। যদিও,টিকিট দেওয়ার ক্ষেত্রে দল সতর্ক থাকবে বলে জানিয়েছেন অধীর। আবার এও জল্পনা চলছে অনেকে তৃণমূল ছেড়ে হুমায়ুন কবীরের দলে যোগ দিতে পারেন কর্মী-সমর্থকরা।

Published on: Mar 22, 2026 12:05 AM
Follow Us