Murshidabad: গুলি করে পথ কুকুরকে খুন, গ্রেফতার ব্যক্তি

মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসগোলা কালীমন্দির সংলগ্ন এলাকা। অভিযোগ, সেখানেই মঙ্গলবার সকালে এয়ার গান দিয়ে সারমেয়কে গুলি করে খুন করেছে অভিযুক্ত ব্যক্তি শ্রীকান্ত রা। এই শ্রীকান্তের বাড়ি মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসগোলা কালীমন্দির সংলগ্ন এলাকায়।

Murshidabad: গুলি করে পথ কুকুরকে খুন, গ্রেফতার ব্যক্তি
মৃত্যু কুকুরেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 04, 2026 | 9:17 PM

মুর্শিদাবাদ: পথ কুকুরকে খুন! রীতিমতো গুলি করে মেরে অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। কিন্তু হঠাৎ এই ব্যক্তি কেন এমন ঘটনা ঘটালেন? কোথা থেকেই বা তিনি এই এয়ারগান পেলেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসগোলা কালীমন্দির সংলগ্ন এলাকা। অভিযোগ, সেখানেই মঙ্গলবার সকালে এয়ার গান দিয়ে সারমেয়কে গুলি করে খুন করেছে অভিযুক্ত ব্যক্তি শ্রীকান্ত রায় নামে ওই ব্যক্তি । এই শ্রীকান্তের বাড়ি মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসগোলা কালীমন্দির সংলগ্ন এলাকায়।

এই বিষয় নজরে আসতেই এলাকাবাসী ও পশুপ্রেমিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অভিযুক্ত ওই ব্যক্তিকে ঘিরে রাখেন। খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়। মুর্শিদাবাদ থানার পুলিশ শ্রীকান্তকে আটক করে মুর্শিদাবাদ থানায় নিয়ে যায়। এলাকাবাসী ও স্বেচ্ছা সেবী সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় অভিযোগ জানানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩২৫ ধারা অনুযায়ী মামলা করার আবেদন জানান। মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে নিহত সারমেয়টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

“আমি যতদূর জানি কুকুরটার হাতে পায়ে লাগলে সে মারা যেত না। লোকটা বলছে যে সে ইচ্ছা করে মারেনি। কিন্তু আমাদের সেটা মনে হয় না। এমন জায়গায় মেরেছে যে কুকুরটার গুলি লাগার সঙ্গে-সঙ্গে মরে গেছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us