Samsherganj Murder Case Verdict: সামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুনে ১২ জনের ১০ বছরের কারাদণ্ড

Samsherganj Violence Case: সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্তের পর জানিয়েছিল, ওই সময় একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের ওপর নৃশংস মারধরের ঘটনাও ঘটে। এই অগ্নিসংযোগ ও খুনের চেষ্টার ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ আলাদা একটি মামলা রুজু করেছিল, যার তদন্ত ও বিচারপ্রক্রিয়া সমান্তরালভাবে চলেছে।

Samsherganj Murder Case Verdict: সামশেরগঞ্জে হরগোবিন্দ ও চন্দন দাস খুনে ১২ জনের ১০ বছরের কারাদণ্ড
সামসেরগঞ্জে সাজা ঘোষণাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 13, 2026 | 3:24 PM

মুর্শিদাবাদ: সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনে ১২ দোষীকে ১০ বছরের কারাদণ্ড। কারাদণ্ডের পাশাপাশি দোষীদের ৬০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই ১২ জনের মধ্যে পাঁচ জন সরাসরি হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের ঘটনায় দোষী। হিংসার সময় শামশেরগঞ্জ এলাকার একটি বাড়িতে আগুন ধরিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ও মারধরের ঘটনায় শামসেরগঞ্জ থানার পুলিশ আলাদা একটি মামলার রুজু করেছিলেন।

সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্তের পর জানিয়েছিল, ওই সময় একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের ওপর নৃশংস মারধরের ঘটনাও ঘটে। এই অগ্নিসংযোগ ও খুনের চেষ্টার ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ আলাদা একটি মামলা রুজু করেছিল, যার তদন্ত ও বিচারপ্রক্রিয়া সমান্তরালভাবে চলেছে।

প্রসঙ্গত, গত বছর  ১২ এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। সূত্রের খবর, চার্জশিটেও সেটা জানানো হয়েছে। এ-ও বলা হয়েছে, হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে অভিযুক্ত ১৩ জনের ১৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Follow Us