Murshidabad: বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এরপরেই মঙ্গলবার মধ্য রাতে রনি সহ আট জনের দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় চড়াও হয়। দুটি বাড়ি জানলা দরজা ভাঙার চেষ্টা করে। এছাড়া প্রাণে মারার হুমকি দেয়। এই ঘটনায় খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে।

Murshidabad: বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
এই বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 08, 2026 | 8:03 PM

মুর্শিদাবাদ: বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল নেতা।প্রতিবাদ করায় হুমকি। এমনকী, আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর হুমকি প্রাণের ভয়ে পালিয়ে প্রাণ বাঁচালো বাড়ির মালিক। বুধবার বিকেলে ঘটনাস্থলে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহন রায় পাড়ায়।

এলাকাবাসীর দাবি, একটি বাড়ি ভাড়া নিয়ে তৃণমূলের দুষ্কৃতীর রনি দাস মদের আসর বসাত। পাশাপাশি মরুচক্র চালাতে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। সরকার বদলের পরে স্থানীয় বাসিন্দারা সাহস করে প্রতিবাদ করে। এরপরই ভাড়া বাড়ি ছাড়তে বাধ্য হয়। এরপরেই মঙ্গলবার মধ্য রাতে রনি সহ আট জনের দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় চড়াও হয়। দুটি বাড়ি জানলা দরজা ভাঙার চেষ্টা করে। এছাড়া প্রাণে মারার হুমকি দেয়। এই ঘটনায় খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে।

এ প্রসঙ্গে সুব্রত মৈত্র বলেন, “দুটো তিনটে বাড়িতে তৃণমূলের ছেলেরা মদ্যপ অবস্থায় এসে ধ্বংসলীলা চালিয়েছে। বাড়ির কাচের দরজা-জানলা ভেঙেছে। আতঙ্কে ৭৪ বছরের মানুষ ঝাঁপ দিয়েছিল পালিয়ে যাবে বলে। এখন আমাদের সরকার এসেছে। তারপরও তান্ডব চলছে। একটা ছেলে এখানে মধুচক্র চালাত। আর তারপরই আমরা প্রতিবাদ করি।”

Follow Us