Nadia NH-12 Road Accident: পুজো দেখে আর ফেরা হল না, রাস্তাতেই প্রাণ হারালেন ৩ জন

Nadia Road Accident: ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে হতাহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালে প্রায় ৮ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কয়েকজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Nadia NH-12 Road Accident: পুজো দেখে আর ফেরা হল না, রাস্তাতেই প্রাণ হারালেন ৩ জন
নদিয়ায় দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2026 | 11:11 AM

শান্তিপুর: পুজোর আনন্দ শেষে বাড়ি ফেরা আর হল না। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যাত্রী। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবাহী গাড়িতে করে প্রায় ১৭ জন যাত্রী বর্ধমানের জামালপুর থেকে পুজো দিয়ে ফিরছিলেন। মধ্যরাতে শান্তিপুরের ফুলিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ডাম্পারের সঙ্গে মালবাহী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরাল ছিল যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছে হতাহতদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে হাসপাতালে প্রায় ৮ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কয়েকজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ঘাতক ডাম্পার ও দুর্ঘটনাকবলিত গাড়িটিকে আটক করেছে। মাঝরাতে ঠিক কী কারণে এই সংঘর্ষ ঘটল—চালকের অসতর্কতা নাকি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া—তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Follow Us