Ranaghat: লুকিয়ে-লুকিয়ে রানাঘাটে ঢুকে পড়েছিল ৮ বাংলাদেশি, যোগ্য জবাব দিল পুলিশও

Nadia: পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিন বাংলাদেশির মধ্যে একজন নাবালক। তাঁদের বাড়ি বাংলাদেশের খুলনায়। এই ঘটনায় পাঁচ পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

Ranaghat: লুকিয়ে-লুকিয়ে রানাঘাটে  ঢুকে পড়েছিল ৮ বাংলাদেশি, যোগ্য জবাব দিল পুলিশও
এই সকল বাংলাদেশিরাই ঢুকে পড়েছিলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 16, 2024 | 8:11 PM

নদিয়া: সীমান্তে কড়া প্রহরা। আরও বেশি তৎপর সেনা। যেহারে সে দেশে হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা বাড়ছে তাতে আরও বেশি অনুপ্রবেশ হতে পারে বলে অনুমান করছেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। সেই কারণে সদাসর্বত সীমান্তে টহল দিচ্ছেন তাঁরা। আর এই সবের মধ্যেই অভিযান বাংলাদেশি তিন অনুপ্রবেশকারী ও ৫ জন দালালকে গ্রেফতার করল পুলিশ। ওই নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে মোট আটজনকে গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ।

রবিবার গভীর রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তপুলিয়া সীমান্ত দিয়ে বেআইনি ভাবে তিন বাংলাদেশি নাগরিককে কয়েকজন পাচারকারী ভারতে প্রবেশ করাচ্ছে। আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিক সহ আট জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিন বাংলাদেশির মধ্যে একজন নাবালক। তাঁদের বাড়ি বাংলাদেশের খুলনায়। এই ঘটনায় পাঁচ পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের মধ্যে দু’জন বনগাঁ ও তিন জন ধানতলা থানা এলাকার বাসিন্দা।আজ সোমবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এখন অবগত প্রায় সকলেই। সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকেই অশান্ত হয়ে উঠতে শুরু করে পড়শি দেশ। শুধু তাই নয়, সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচারের অভিযোগও উঠছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার অনুপ্রবেশ কার্যত চিন্তার বলেই মনে করছেন বিএসএফ জওয়ানদের একাংশ।

 

 

Follow Us