Bamakali: বামা কালীর নাচের আগে বড় কাজ করল প্রশাসন

শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট, বামা কালীর মন্দির প্রাঙ্গণ এবং নৃত্যের মাঠ পরিদর্শন করেন। মন্দিরে গিয়ে মায়ের দর্শনও করেন তাঁরা।

Bamakali: বামা কালীর নাচের আগে বড় কাজ করল প্রশাসন
বামা কালীর পুজোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2026 | 5:30 PM

নদিয়া: নদিয়ার শান্তিপুরে (Santipur) বামা কালীর (Bamakali) নৃত্য প্রত্যেক বছর বহু মানুষ আসেন। লক্ষ-লক্ষ মানুষের সমাগম হয়। এবারও তার অন্যথা হয়নি। এবার আর রাস্তার উপরে নয়, মাঠে হতে চলেছে মায়ের নৃত্য। আর তারপর হবে বিসর্জন। সেই কারণে নিরাপত্তায় বাড়তি তৎপর প্রশাসন। ঘটনাস্থল বিসর্জন ঘাট পরিদর্শন করলেন নদিয়া জেলা শাসক থেকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য বিশেষ ব্যবস্থা প্রশাসনের।

শান্তিপুরের ঐতিহ্যবাহী চড়ার বামা কালীর বিসর্জন উপলক্ষে মাকে কাঁধে নিয়ে নৃত্য দেখতে প্রতিবছরই ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। সেই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে মায়ের নৃত্যস্থল। বিশাল ফাঁকা মাঠে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী বামা কালীর নৃত্যের।

শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট, বামা কালীর মন্দির প্রাঙ্গণ এবং নৃত্যের মাঠ পরিদর্শন করেন। মন্দিরে গিয়ে মায়ের দর্শনও করেন তাঁরা।

ইতিমধ্যেই নৃত্যের মাঠ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থাও করা হচ্ছে। মাঠ থেকে নিরঞ্জন ঘাট, প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসন। সব মিলিয়ে ঐতিহ্য ও উৎসবের আনন্দ অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার শান্তিপুর জুড়ে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us