Nadia Bomb Blast: ছাত্ররা সবে বেরিয়েছে, তখনই হঠাৎ ফাটল বোমা, হাড়হিম ঘটনা কল্যাণীর স্কুলে

স্কুলের এক শিক্ষক বলেন, "স্কুলে ছাত্রদের পরীক্ষা চলছিল। পরীক্ষার পর ওরা বাড়ি চলে যায়। হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই। উপর থেকে ধোঁয়া দেখতে পাই। আমরা ছুটে যাই। তখন দেখি স্কুলের মাথায় চিলোকোঠায় বোমা মজুত ছিল সেটা ফেটে গেছে। ভাগ্য ভাল বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে। তাই তারা বেঁচে গিয়েছে।"

Nadia Bomb Blast: ছাত্ররা সবে বেরিয়েছে, তখনই হঠাৎ ফাটল বোমা, হাড়হিম ঘটনা কল্যাণীর স্কুলে
বোমা বিস্ফোরণImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 11, 2026 | 5:05 PM

নদিয়া: ভোটের মুখে বিস্ফোরণে কাঁপল স্কুল। নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলার চিলেকোঠায় ফাটে একটি বোমা। সেই শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। যার জেরে ছড়িয়েছে তুমুল আতঙ্কে। স্কুলের ছাদে কে রাখল বোমা? ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও বড়সড় কোনও দুর্ঘটনা যে ঘটে যেতে পারত তা বলার অপেক্ষা রাখে না।

জানা যাচ্ছে, শনিবার সবে স্কুল ছুটি হয়েছিল। ধীরে-ধীরে ছাত্ররা বাড়িতে যেতেও শুরু করে। সেই সময় ওই স্কুলের দোতলার চিলেকোঠায় বোমাটি ফাটে। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বিদ্যালয়। সেখানে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীরা বিকট শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ছোড়াছুটি করতে থাকেন। এরপর বিদ্যালয়ের ছাদে ওঠেন। তখনই দেখেন ছাদে চিলেকোঠার অ্যাসবেস্টার দেখেন ফটো এবং পোড়া গন্ধ। সেখানে পড়ে আছে আর একটি বোমা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে  আসে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় তদন্ত। প্রশ্ন উঠেছে এই বিদ্যালয়ের ছাদে কে বা কারা এই বোমা মুজত করেছে? কী করেই বা উদ্দেশ্য মজুত করেছে? যদিও তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি অভিযোগ অস্কীকার করেছে।

স্কুলের এক শিক্ষক বলেন, “স্কুলে ছাত্রদের পরীক্ষা চলছিল। পরীক্ষার পর ওরা বাড়ি চলে যায়। হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই। উপর থেকে ধোঁয়া দেখতে পাই। আমরা ছুটে যাই। তখন দেখি স্কুলের মাথায় চিলোকোঠায় বোমা মজুত ছিল সেটা ফেটে গেছে। ভাগ্য ভাল বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে। তাই তারা বেঁচে গিয়েছে।” ডঃ অতীন্দ্র নাথ মন্ডল বলেন, “এই স্কুলের পিছনে আমার যাওয়া কথা ছিল। কিন্তু বিজেপির লোকজন উচ্ছ্বাস দেখে বোমা মেরেছে। আসলে ওরা ভয় পেয়েছে।” নিজের উপর ওঠা অভিযোগ সব অস্বীকার করেছে বিজেপি।

Follow Us