Nadia School Controversy: স্কুলের ভিতর মদের বোতল! নদিয়ায় বিতর্ক তুঙ্গে

Nadia school liquor bottle controversy: বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। মিড-ডে মিলের অব্যবস্থার কারণে এর আগে তিনি শোকজও হয়েছেন। এছাড়া স্কুলে নিজের মর্জিমতো চলা, সহকর্মীদের গুরুত্ব না দেওয়া এবং স্কুলের কাজের অজুহাতে প্রায়ই দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Nadia School Controversy: স্কুলের ভিতর মদের বোতল! নদিয়ায় বিতর্ক তুঙ্গে
স্কুল থেকে মদের বোতল উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 15, 2026 | 2:19 PM

নদিয়া: নদিয়ার নাজিরপুর অঞ্চলের একটি স্কুলে ভেতর থেকে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি খালি মদের বোতল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। প্রধান শিক্ষকের একাধিক দুর্নীতি ও অপসারণের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরপুর ফাঁড়ির পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। মিড-ডে মিলের অব্যবস্থার কারণে এর আগে তিনি শোকজও হয়েছেন। এছাড়া স্কুলে নিজের মর্জিমতো চলা, সহকর্মীদের গুরুত্ব না দেওয়া এবং স্কুলের কাজের অজুহাতে প্রায়ই দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিভাবকদের দাবি, আজ প্রধান শিক্ষকের কাছে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়েই স্কুলের ভেতরে মজুত করা মদের বোতলগুলি তাঁদের নজরে আসে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। অবিলম্বে ওই শিক্ষকের বদলি এবং স্কুলের পড়াশোনার পরিবেশ ফেরানোর দাবি জানিয়েছেন তাঁরা।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তাঁর দাবি, তাঁকে কালিমালিপ্ত করতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Follow Us