
গত ২ বছরে সাড়া ফেলে দিয়েছিল পালস ট্যাবলো। এবার পুজো আসতেই ফের রাস্তায় নেমে পড়েছে সেই ট্যাবলো। দেখেই দৌড়ে যাচ্ছেন পালস-প্রেমীরা।
হাওড়া-বারাসত পেরিয়ে এবার ট্যাবলো পৌঁছে গেল ব্যারাকপুরে। খড়দহ থেকে পানিহাটি সর্বত্র চোখে পড়ছে সেই ট্যাবলো। সাধারণ মানুষের উৎসাহের শেষ নেই। অনেকে বলছেন, ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সেই স্বাদ, সেই নস্টালজিয়া।
কেউ কেউ স্কুল থেকে ফিরছেন, কেউ বাজারে যাচ্ছেন, সবাই ট্যাবলো দেখেই থমকে যাচ্ছেন তাঁরা। হাতে পালসের গোলমোল পেয়ে মুখে হাসি প্রত্যেকের। তাঁরা বলছেন, 'এ স্বাদ একেবারে আলাদা। অন্যান্য বাজারের চলতি সংস্থার লজেন্সের মতো নয়। না খেলেই বোঝাই যাবে না।'
ইতিমধ্যেই একাধিক জেলা ঘুরে ফেলেছে এই ট্যাবলো। অপেক্ষায় আছে আরও একাধিক জেলা। পুজোর আগে সেই সব জেলাতেই পৌঁছে যাবে ট্যাবলো। একটু নজর রাখলেই আপনিও হাতে পেয়ে যাবেন, পালসের নতুন ক্যান্ডি ‘গোল কা মোল’।