Nimta: নিজেই নিজের অপহরণ করালেন নিমতার যুবক, কারণ ভয়ঙ্কর

Nimta: তদন্তে নামে নিমতা থানার পুলিশ। পরবর্তীতে সুশান্ত নিজের ফোন থেকেই পরিবারের এক আত্মীয়ের কাছে হিন্দিতে মেসেজ করে নিজের অপহরণের গল্প ফাঁদেন। পরিবারের সদস্যদেরই বলেন, তিনি অপহৃত হয়ে গিয়েছেন।

Nimta: নিজেই নিজের অপহরণ করালেন নিমতার যুবক, কারণ ভয়ঙ্কর
অভিযুক্ত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 18, 2024 | 9:48 AM

নিমতা:  বাজার থেকে ঋণ নিয়ে অপহরণের ছক কষেও শেষ রক্ষা হল না। নিমতার ছোট ফিঙ্গার বাসিন্দা সুশান্ত মাঝি নামে ওই অভিযুক্তকে ঝাড়খণ্ডে তাঁরই এক বন্ধু কালু ভুঁইঞার বাড়িতে হানা দিয়ে আটক করল নিমতা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত বাজার থেকে প্রায় দু’লক্ষ টাকা ঋণ নিয়েছিল। কিন্তু সেই টাকা তিনি পরিশোধ করতে পারছিলেন না। এরপরই তিনি গত ১৪ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। এমনকি তাঁর কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ ছিল। উৎকণ্ঠায় পড়ে পরিবারের লোকজন নিমতা থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন।

তদন্তে নামে নিমতা থানার পুলিশ। পরবর্তীতে সুশান্ত নিজের ফোন থেকেই পরিবারের এক আত্মীয়ের কাছে হিন্দিতে মেসেজ করে নিজের অপহরণের গল্প ফাঁদেন। পরিবারের সদস্যদেরই বলেন, তিনি অপহৃত হয়ে গিয়েছেন। মুক্তিপণ হিসাবে টাকাও চান তিনি। পরিবারের তরফ থেকে থানায় যোগাযোগ করা হয়। তদন্তে নেমে পুলিশের বেশ কিছু জায়গায় খটকা লাগে।  বেশ কিছু অসঙ্গতিও পায় পরিবারের সদস্যদের বয়ানে।

এরপরে পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে সুশান্তকে তাঁর বন্ধুর বাড়ি ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে নিয়ে আসেন। পুলিশ তাঁকে আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।

Follow Us