Netaji Subhas Bose: নেতাজিকে নিয়ে নোংরা পোস্ট, গ্রেফতার অনন্ত ঘনিষ্ঠ কিরণ কুমার দাস

আর ১২ ঘণ্টার মধ্যে কড়া অ্যাকশন। গ্রেফতার হলেন কিরণ কুমার দাস। শুধু কুরুচিকর নয়, একই সঙ্গে বিভিন্ন কটু পোস্ট ও নেতাজিকে আজেবাজে মন্তব্য করেছিলেন। বস্তুত, নেতাজিকে নিয়ে রাজবংশীদের এমন একাংশ এই ধরনের কটু মন্তব্য করেছিলেন।

Netaji Subhas Bose: নেতাজিকে নিয়ে নোংরা পোস্ট, গ্রেফতার অনন্ত ঘনিষ্ঠ কিরণ কুমার দাস
গ্রেফতার অভিযুক্তImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2026 | 2:09 PM

উত্তর দিনাজপুর: নেতাজিকে লাগাতার খারাপ মন্তব্য। উত্তরবঙ্গ থেকে একাধিক নেতাকে এই রকম মন্তব্য করতে দেখা গিয়েছে। প্রথমে রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। আর এবার তাঁর ঘনিষ্ঠ কিরণ কুমার দাস, নেতাজিকে নিয়ে বিভিন্ন কটু মন্তব্য করেছিলেন। অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত। ধৃত উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা।

গতকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “এই দুঃসাহস ভালো না। সরকার ও পুলিশ এটা ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। নিজেদের পোস্ট ডিলিট করুন। নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ আইন অনুযায়ী নিজের মতো ব্যবস্থা নেবে, আমরা কোনও হস্তক্ষেপ করব না।” সাইবার সেলকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আর ১২ ঘণ্টার মধ্যে কড়া অ্যাকশন। গ্রেফতার হলেন কিরণ কুমার দাস। শুধু কুরুচিকর নয়, একই সঙ্গে বিভিন্ন কটু পোস্ট ও নেতাজিকে আজেবাজে মন্তব্য করেছিলেন। বস্তুত, নেতাজিকে নিয়ে রাজবংশীদের এমন একাংশ এই ধরনের কটু মন্তব্য করেছিলেন। তবে সকল রাজবংশীরা নেতাজির বিরোধী নয় বলে দাবি করেছেন অনেক নেতা। বাংলাকে ভাগাভাগি করার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ-কেউ।

এখানে উল্লেখ্য, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কারণ, বিগত কয়েকদিন ধরে লাগাতার নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য চলছিল। অপর

Loading...
Unable to load recommendations.
Follow Us