ছোটবেলায় স্বপ্ন ছিল গোয়েন্দা হব। আর পাঁচজন বাঙালি কিশোর-কিশোরীর মতো ব্যোমকেশ-ফেলুদা পড়ে বেড়ে ওঠা। গোয়েন্দা হওয়া হয়নি। কিন্তু, গোয়েন্দার মতো চোখ, কান খোলা রাখি। উত্তরের আনাচে কানাচে খবরের ভেতর খবরের খোঁজে পৌঁছে যাই। মাস কমিউনিকেশন জার্নালিজম করে ৬ বছর আগে সাংবাদিকতা জগতে প্রবেশ। সাংবাদিকতার পাশাপাশি গান শুনতে ও লেখালেখি করতে ভালোবাসি। অবসর সময় পেলেই বাইকে করে বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশে। এটাই যেন শক্তি জোগায় নতুন উদ্যমে আবার খবরের খোঁজে ঝাঁপিয়ে পড়তে।
চোপড়ায় বিধায়কের গাড়িতে হামলা, স্ত্রীর গলা থেকে ছিনিয়ে নিল ২ ভরির চেন!
Chopra Attack: কোনওরকমে গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে সরাসরি চোপড়া থানায় পৌঁছন চালক। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের বয়ান ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 10:52 pm
Annapurna Yojana: ‘উনুনে পুড়ছে আমার ফটোসুদ্ধ অন্নপূর্ণার ফর্ম’, ৩ হাজার টাকা না পাওয়ায় তুলকালাম হাড়োয়ায়
Annapurna Yojana: ICDS কর্মীর বাড়িতে এই দৃশ্য দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সম্পূর্ণ ঠিকঠাক করে ফর্ম ফিলাপের পরও তাঁরা টাকা পেলেন না। তারপর গিয়ে তাঁরা জানতে পারলেন আদতে তাঁদের ফর্ম জমাই পড়েনি। বরং তা বাড়ির উনুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 21, 2026
- 3:39 pm
Chopra News: পাহাড়ে হানিমুন করতে গিয়ে বারবিকিউ-এর আগুনে ‘ঝলসে’ গেলেন নববধূ!
Chopra Newlywed Woman burnt: পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বাসিন্দা সৌভিক ও নিকিতা প্রেম করে বিয়ে করেছিলেন প্রায় দু’মাস আগে। বিয়ের পর হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন নবদম্পতি। পাহাড়ি এলাকার একটি হোমস্টেতে ছিলেন। সেখানে রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছিল।
- TV9 Bangla
- Updated on: Sep 18, 2026
- 12:59 pm
Islampur Fire: গলগল করে বেরচ্ছে ধোঁয়া, পুজোর আগে আগুন লেগে গেল নামী শপিং মলে
মলের জমির মালিকের অভিযোগ, শপিং মলের সামনেই থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তার জেরেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও দমকল বিভাগের এক আধিকারিক জানান, কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।s
- TV9 Bangla
- Updated on: Sep 15, 2026
- 11:51 am
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিস থেকে সোজা বর্জ্যবাহী গাড়িতে অভিষেকের ছবি! রইল কেবল মমতার ছবি, জোর চর্চা
Abhishek Banerjee Banner Removed: শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের সদর কার্যালয়ে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি বড় ব্যানার লাগানো ছিল। বুধবার রাতে ওই ব্যানারটি খুলে ফেলে তার পরিবর্তে নতুন একটি ব্যানার লাগানো হয়। নতুন ব্যানারে শুধুমাত্র দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 3, 2026
- 3:44 pm
Pakistani Spy: তৃণমূল ব্লক সভাপতির ভাই আসলে পাকিস্তানি চর? ইসলামপুর থেকে আটক রাব্বী
TMC Islampur: গোয়ালপোখরে পাক চর সন্দেহে গ্রেফতারের ঘটনার এক সপ্তাহের মধ্যেই ফের এসটিএফ (STF)-এর জালে আরও এক। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আটক এক ব্যক্তি। ধৃতের নাম ফজলে রাব্বী। তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা তথা ব্লক সভাপতি জাকির হুসেনের ভাই।
- TV9 Bangla
- Updated on: Aug 20, 2026
- 4:18 pm
শ্বশুরবাড়ি কোথায়? প্রশ্ন শুনেই থমকে গেলেন ধৃত সফিকুলের স্ত্রী
১২ বছর আগে বিয়ে হয়েছে। কিন্তু, তিনি জানেন না শ্বশুরবাড়ি কোথায়। বাপের বাড়িতে থাকেন। সেখানেই স্বামী আসতেন। থাকতেন। গত ২ বছর ধরে স্বামীও আর আসেন না। কিন্তু, শুক্রবার পুলিশ স্বামীকে নিয়ে পৌঁছতেই চমকে গেলেন পাক গুপ্তচর সন্দেহে ধৃত সফিকুল ইসলামের স্ত্রী সখিনা বিবি। তিনি দাবি করলেন, স্বামী কী করেন, তা জানেন না। আবার সখিনার প্রতিবেশীদের সন্দেহ, সফিকুল ভারতীয়ই নন। তিনি বাংলাদেশি কিংবা অন্য কোনও দেশের নাগরিক।
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 9:31 pm
Islampur: ১২ বছর আগে বিয়ে, শ্বশুরবাড়ি কোথায় জানেন না সফিকুলের স্ত্রী, ষড়যন্ত্রের গিঁট কোথায়?
Safikul Islam’s Wife Unaware of His Activities: স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, সফিকুল এই এলাকার এমনকি এই দেশেরও স্থায়ী বাসিন্দা নয়। তাদের দাবি, সে প্রায়ই দেওনায় তার শ্বশুরবাড়িতে এসে থাকত এবং সেখান থেকেই নানা কাজকর্ম চালাত। শাহ আলম নামে সখিনার এক প্রতিবেশী বলেন, "সখিনার বাবা নেই। ওরা খুবই গরিব। সেজন্যই বিয়ে দিয়ে দেয়। ২-৩ বছর হল এখানে আসে না সফিকুল। আগে আসত।"
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 3:53 pm
STF: শ্বশুরবাড়িকে ডেরা হিসেবে ব্যবহার করত পাক গুপ্তচর সন্দেহে ধৃত শফিকুল? তদন্ত উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Suspected Pakistani Terrorists Arrested in Independence Day: তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দেওনা এলাকায় বিএসএফের একটি ক্যাম্প রয়েছে। সীমান্ত সংলগ্ন এই এলাকার কৌশলগত গুরুত্বের কারণে শফিকুল শ্বশুরবাড়িটিকেই নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ তদন্তকারীরা। বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 2:48 pm
Netaji Subhas Bose: নেতাজিকে নিয়ে নোংরা পোস্ট, গ্রেফতার অনন্ত ঘনিষ্ঠ কিরণ কুমার দাস
আর ১২ ঘণ্টার মধ্যে কড়া অ্যাকশন। গ্রেফতার হলেন কিরণ কুমার দাস। শুধু কুরুচিকর নয়, একই সঙ্গে বিভিন্ন কটু পোস্ট ও নেতাজিকে আজেবাজে মন্তব্য করেছিলেন। বস্তুত, নেতাজিকে নিয়ে রাজবংশীদের এমন একাংশ এই ধরনের কটু মন্তব্য করেছিলেন।
- TV9 Bangla
- Updated on: Aug 13, 2026
- 2:09 pm
Itahar: হালিশহরকাণ্ডে শুভেন্দুর ‘রাজধর্ম’ দেখে আশার আলো দেখছেন ইটাহারের গীতারানি
Itahar Lockup Death: প্রায় ছয় বছর পরও অনুপের ঘরটি যেন সেই দিনের স্মৃতি আঁকড়ে পড়ে রয়েছে। টিনের চালার ঘরে ঝুলছে খেলাধুলোর একের পর এক মেডেল। রয়েছে বিজেপি লেখা সেই রঙিন উত্তরীয়, দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় যা গলায় পরতেন অনুপ। ছেলের স্মৃতিতে আজও চোখের জল থামে না মায়ের।
- TV9 Bangla
- Updated on: Aug 11, 2026
- 6:24 pm