AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raiganj : বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে ‘এনকাউন্টার’

Raiganj Encounter News: মূল অভিযুক্তের নাম দিলীপ রায়। গত বৃহস্পতিবার নাবালিকার দেহ উদ্ধারের পর অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। অভিযুক্তের পিছনে ধাওয়া করে পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে।

Raiganj : বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে 'এনকাউন্টার'
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 8:27 AM
Share

রায়গঞ্জ: বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ (Raiganj Encounter)। রাজ্যে আরও এক ‘এনকাউন্টার’। জানা গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা দেহ। তিনদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়। এই ঘটনাতেই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে।

কেন এনকাউন্টার?

মূল অভিযুক্তের নাম দিলীপ রায়। গত বৃহস্পতিবার নাবালিকার দেহ উদ্ধারের পর অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সূত্রের খবর, আজ ভোররাতে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। সাড়ে তিনটে নাগাদ অভিযান চালায় পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে ছিল দিলীপ। তাকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। সেইসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। পুলিশের গাড়ির টায়ারে একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে ৯ এমএম পিস্তলও উদ্ধার হয় বলে জানা গিয়েছে। আর এখানেউ প্রশ্ন উঠছে, ওই পিস্তল কীভাবে এল অভিযুক্তের কাছে?

ধর্ষণের অভিযোগ

জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোনোর পর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ১৩ বছরের নাবালিকার। তিনদিন নিখোঁজ থাকার পর কুলিক ফরেস্ট থেকে নাবালিকার পচা-গলা দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত নাবালিকার পরিচিত। পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার দিনই পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। সেই ঘটনার তদন্তে নেমেই অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। বিহারে পালানোর সময়ই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়।

রাজ্যে কোথায় কোথায় এনকাউন্টার?

উল্লেখ্য , এর আগে আরও তিন জায়গায় এনকাউন্টার হয়।

৮ জুলাই বারুইপুরে এনকাউন্টার করা হয়। নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা ছিল। ঘটনা পুনর্নির্মাণের সময় অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।

২৬ অক্টোবর এনকাউন্টর করা হয়। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ছিল। এনকাউন্টারের কারণও এক। ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে একের পর এক গুলি চালাতে শুরু করে ওই অভিযুক্ত। তারপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।

২৭ অক্টোবর সামশেরগঞ্জে বিজেপি কর্মীকে খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টার করা হয়। এখানেও আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ।

মুখ্যমন্ত্রী কী বলেছিলেন?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “ধর্ষকদের সকালে জমা করব ও বিকেলে খরচ করব। উত্তর প্রদেশ পারলে, অসম পারলে, মহারাষ্ট্র পারলে, ওড়িশা পারলে আমরাও পারব।” তাঁর স্পষ্ট বার্তা ছিল এই ধরনের ঘটনায় কোনওভাবেই দোষীদের রেয়াত করা হবে না।

Follow Us