জমি বিবাদের জেরে মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি, রড উঁচিয়ে তাণ্ডব
চোপড়া: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। আর সেই সংঘর্ষের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল চোপড়ার মুকদুমি এলাকায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে বলে দাবি। এমনকী ভিডিয়োতে পরপর কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকদুমি গ্রামের আব্দুল রাজ্জাক এবং গোলাম মুস্তফা আলমের মধ্যে আট শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, সোমবার গোলাম মুস্তফার লোকজন ওই জমিতে কাজ করতে গেলে বাধা দেন আব্দুল রাজ্জাকের লোকজন। তা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরে সেই বচসা গড়ায় সংঘর্ষে। চলে গুলিও বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

চোপড়া: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। আর সেই সংঘর্ষের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল চোপড়ার মুকদুমি এলাকায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে তাণ্ডব চালাতে দেখা যাচ্ছে বলে দাবি। এমনকী ভিডিয়োতে পরপর কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা।
উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকদুমি গ্রামের আব্দুল রাজ্জাক এবং গোলাম মুস্তফা আলমের মধ্যে আট শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, সোমবার গোলাম মুস্তফার লোকজন ওই জমিতে কাজ করতে গেলে বাধা দেন আব্দুল রাজ্জাকের লোকজন। তা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরে সেই বচসা গড়ায় সংঘর্ষে। চলে গুলিও বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
