AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Testicles: অন্ডকোষ বাদ দিলে তরতরিয়ে বাড়বে আয়ু! চোখ কপালে তুলবে গবেষণার রিপোর্ট

Research Study: গবেষকদের অনুমান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অণ্ডকোষের কিছু জৈবিক কার্যকলাপ শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে ঠিক কোন প্রক্রিয়ায় অণ্ডকোষ অপসারণের সঙ্গে আয়ু বৃদ্ধির সম্পর্ক তৈরি হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

Testicles: অন্ডকোষ বাদ দিলে তরতরিয়ে বাড়বে আয়ু! চোখ কপালে তুলবে গবেষণার রিপোর্ট
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Nov 23, 2026 | 11:40 PM
Share

লন্ডন: বয়স কমে যাবে আপনাআপনি, বাড়বে আয়ু। কী করতে হবে তার জন্য? বাদ দিতে হবে অন্ডকোষ! এমনই চমকপ্রদ তথ্য পেলেন বিজ্ঞানীরা। কী বলছেন তারা? অন্ডকোষ বাদ দিলে কীভাবে আয়ু  বাড়বে? সেই ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরাই।

মানুষ নয়, ইঁদুরের উপরে এই গবেষণা করে চমকপ্রদ তথ্য পাওয়া গিয়েছে। এক গবেষণায় দেখা গিয়েছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ বাদ দিলে, তাদের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এমনকী, প্রাপ্তবয়স্ক বয়সে এই অস্ত্রোপচার করলেও, আয়ু প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে।

তবে গবেষণাটি এখনও ছাপানোর আগের পর্যায়ে রয়েছে। অর্থাৎ এটি এখনও পিয়ার রিভিউ হয়ে কোনও বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়নি। তাই এই ফলাফলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না গবেষকেরা।

কীভাবে হল গবেষণা?

গবেষণায় একই বংশধারার পুরুষ ইঁদুরকে তিনটি দলে ভাগ করা হয়। এক দলের অণ্ডকোষ বয়ঃসন্ধির আগেই অপসারণ করা হয়। দ্বিতীয় দলের বয়ঃসন্ধির পর এবং তৃতীয় দলের ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা হয়। গবেষকদের হিসাবে, ২৪০ দিন বয়স একটি ইঁদুরের ক্ষেত্রে মানুষের প্রায় ৩০ বছরের সমান।

কী পাওয়া গেল গবেষণায়?

গবেষণার ফলাফলে দেখা যায়, তিনটি দলেই অণ্ডকোষ অপসারণ করা ইঁদুর নিয়ন্ত্রণ দলের তুলনায় বেশি দিন বেঁচেছে। বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ১৯ শতাংশ। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে তা ২৬ শতাংশ। আর প্রায় ৩০ বছর বয়সের সমতুল্য সময়ে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

এই ফল গবেষকদেরও অবাক করেছে। এতদিন ধারণা ছিল, দীর্ঘায়ুর ক্ষেত্রে অণ্ডকোষ অপসারণের প্রভাব পেতে হলে জীবনের একেবারে শুরুর দিকে অস্ত্রোপচার করতে হয়। নতুন গবেষণা সেই ধারণাকেও প্রশ্নের মুখে ফেলেছে।

গবেষকদের অনুমান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অণ্ডকোষের কিছু জৈবিক কার্যকলাপ শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে ঠিক কোন প্রক্রিয়ায় অণ্ডকোষ অপসারণের সঙ্গে আয়ু বৃদ্ধির সম্পর্ক তৈরি হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

গবেষণায় আরও দেখা গিয়েছে, অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর সামগ্রিক শারীরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। বরং হাতের শক্তি কমার মতো বয়সজনিত লক্ষণও দেখা গিয়েছে। ফলে শুধু আয়ু বাড়লেই যে বার্ধক্য কমবে, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

গবেষকেরা আশা করছেন, অণ্ডকোষ অপসারণের পর শরীরে ঠিক কী ধরনের পরিবর্তন ঘটে, তা বোঝা গেলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই বার্ধক্য ধীর করা বা আয়ু বাড়ানোর সম্ভাব্য চিকিৎসা খুঁজে পাওয়া যেতে পারে। তবে মানুষের ক্ষেত্রে এর প্রভাব কী হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

Follow Us