১ ঘণ্টারও বেশি ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ শাখার এই লাইনে… ছুটি কাটিয়ে অফিস যাওয়ার পথে দুর্ভোগে যাত্রীরা

Sealdah local train delay today: তৎপরতার সঙ্গে রেল লাইনে ফাটলের কাজ সারাইয়ের কাজ চলছে, যদি এই ফাটল কারোর চোখে না পড়তো তাহলে বড় দুর্ঘটনা কবলে পড়তেন রেল যাত্রীরা। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নজরে পড়ার সঙ্গে সঙ্গে স্টেশনমাস্টারদের অ্যালার্ট করা হয়েছে। দ্রুত মেরামতি চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে। 

১ ঘণ্টারও বেশি ট্রেন চলাচল বন্ধ শিয়ালদহ শাখার এই লাইনে...  ছুটি কাটিয়ে অফিস যাওয়ার পথে দুর্ভোগে যাত্রীরা
ভোগান্তিতে যাত্রীরাImage Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 12, 2026 | 9:48 AM

উত্তর ২৪ পরগনা: কালীপুজো-ভাইফোঁটা কাটিয়ে সকলের অফিসে ফেরার পালা। বৃহস্পতিবার সকাল থেকে ট্রেনে দেখা মিলেছে সেই চেনা ছবি। কিন্তু তারই মধ্যে একেবারে অফিস আওয়ার্সে শিয়ালদহ শাখায় ট্রেনে বিভ্রাট।  হাসনাবাদ-শিয়ালদা শাখার ভ্যাবলা স্টেশনে লাইনে ফাটল। আর তার জেরে এক ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ। সমস্যায় রেলের যাত্রীরা ।

রেল সূত্রে জানা গিয়েছে, বসিরহাটের ভ্যাবলা স্টেশনের রেল লাইনে ফাটল দেখা যায়। স্থানীয় এক ব্যক্তি প্রথমে রেল লাইনে বড় ফাটল দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল দফতর রাধিকারিক ও জিআরপি-তে। স্টেশনমাস্টারকে ইনফর্ম করা হয়। ট্রেন সে সময়ে স্টেশনে ঢোকার সময় ছিল। তাই আগে থেকেই সিগন্যাল লাল করে রাখা হয়। প্ল্যাটফর্মে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেন।

ওই লাইনের একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এক ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ। ফলে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমে অন্যভাবে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

তৎপরতার সঙ্গে রেল লাইনে ফাটলের কাজ সারাইয়ের কাজ চলছে, যদি এই ফাটল কারোর চোখে না পড়তো তাহলে বড় দুর্ঘটনা কবলে পড়তেন রেল যাত্রীরা। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নজরে পড়ার সঙ্গে সঙ্গে স্টেশনমাস্টারদের অ্যালার্ট করা হয়েছে। দ্রুত মেরামতি চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us