Road Accident: দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ঘাড়ের উপর পড়ল লরি, ঘটনাস্থলেই মৃত্যু ৩, আশঙ্কাজনক একাধিক

Road Accident: এদিকে, দুর্ঘটনার পর আশেপাশের বহু মানুষ সেখানে ছুটে যান। উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করনদিঘি থানার পুলিশ। উদ্ধারকারীরাই ঘটনাস্থল থেকে মহবুল হক নামে এক দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলান্টার সহ দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন।

Road Accident: দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ঘাড়ের উপর পড়ল লরি, ঘটনাস্থলেই মৃত্যু ৩, আশঙ্কাজনক একাধিক
পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2024 | 8:51 AM

টুঙ্গিদিঘি (উত্তর দিনাজপুর): ভয়াবহ দুর্ঘটনা উত্তর দিনাজপুরে। ভুট্টা বোঝাই লরি উল্টে মৃত্যু হল তিনজনের। এদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়র। গুরুতর আহত একাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

সূত্রের খবর, মঙ্গলবার রাত্রি আটটার নাগাদ ডালখোলার দিক থেকে রায়গঞ্জগামী একটি দ্রুতগামী ভুট্টা বোঝাই একটি লরি টুঙিদিঘিতে ১২ নং জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। যে সময় ঘটনাটি ঘটে সেই সময় সেখানে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। আচমকা লরিটি সেখানে উল্টে যাওয়ায় অপেক্ষামানরাও পালাতে পারেননি। স্থানীয় বাসিন্দারা জানান লরিটি দু’টি ছোট গাড়ি ও একটি টোটো ও দু’টি মোটর বাইকও পিষে দেয়।

এদিকে, দুর্ঘটনার পর আশেপাশের বহু মানুষ সেখানে ছুটে যান। উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করনদিঘি থানার পুলিশ। উদ্ধারকারীরাই ঘটনাস্থল থেকে মহবুল হক নামে এক দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলান্টার সহ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তাঁদের করনদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। এরপরেও চলতে থাকে উদ্ধারকাজ। কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক থাকায় নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উদ্ধার কাজে নামে অত্যাধুনিক ক্রেন সহ পুলিশ ও দমকল বাহিনী।

Loading...
Unable to load recommendations.
Follow Us