Suvendu Adhikari-Independence Day: কলকাতা নয়, বাঘের ডেরায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

CM Independence Day: আজ পরিদর্শনে উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল (ADG South Bengal) রাজেশ প্রসাদ সিং, এডিজি কোস্টাল (ADG Coastal) কুশমা কর, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার (SP Baruipur PD) এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP)।

Suvendu Adhikari-Independence Day: কলকাতা নয়, বাঘের ডেরায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 12, 2026 | 10:47 PM

সুন্দরবন: আর ক’দিন পরই স্বাধীনতা দিবস। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে সুন্দরবন। প্রথমবার কলকাতার রাজপথ ছেড়ে সুন্দরবনের বাঘের ডেরায় জাতীয় পতাকা ওড়াতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সুন্দরবনে জাতীয় পতাকা উত্তোলন করতে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর অনুযায়ী, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প (STR) এলাকাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্প অফিসে মুখ্যমন্ত্রী আসবেন। এখান থেকেই পতাকা উত্তোলন কর্মসূচি হবে। মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সুন্দরবন এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। হাই-প্রোফাইল সফরের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে আসেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

আজ পরিদর্শনে উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল (ADG South Bengal) রাজেশ প্রসাদ সিং, এডিজি কোস্টাল (ADG Coastal) কুশমা কর, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার (SP Baruipur PD) এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP)। আধিকারিকরা পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us