
সারা দেশ জুড়ে যোগা দিবস ও আন্তর্জাতিক সঙ্গীত দিবসে ঠাকুর সীতারাম প্রতিষ্ঠিত ওমকারনাথ একাধিক শাখায় পালিত হল যোগা দিবস ও শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। এই বিশেষ দিনে ওমকারনাথ মিশনের প্রধান কার্যালয় মহামিলন মঠে সকাল ১০টা থেকেই শুরু হয় ঠাকুর প্রণীত সহজ যোগক্রিয়া। আর সঙ্গীত দিবস উদযাপন হল বিশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপক সন্তুর বাদক পন্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদনের মধ্যে দিয়ে।
অনুষ্ঠানে সহজ ক্রিয়া-যোগ ও শাস্ত্রীয় সঙ্গীত এর মেল বন্ধন যে কতটা বৈজ্ঞানিক ও পারম্পরিক তা ব্যাখ্যা করেন ওমকারনাথ মিশনের সর্বভারতীয় কর্মাধ্যক্ষ কিঙ্কর রামানুজ বিঠঠল মহারাজ। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি।
ইতিমধ্যেই বাংলার প্রতিটি এলাকায় ওঙ্কারনাথ মিশন পরম্পরার শিক্ষা কেন্দ্র গঠনের পরিকল্পনা করা হয়েছে। পরিবারভিত্তিক ধর্মীয় ও সাংস্কৃতিক জাগরণের উদ্দেশ্যে তুলসী চারা বিতরণ এবং তুলসী মহিমা প্রচার কর্মসূচীও ছিল দিনকয়েক আগেই। পশ্চিমবঙ্গে ওঙ্কারনাথ মিশনের ৪২টি সাংগঠনিক জেলার আনুষ্ঠানিক সূচনা।