Asansol-Durgapur: ওষুধের ব্যবসার আড়ালে যা করছিলেন ব্যবসায়ীরা…

Asansol-Durgapur Anti-Drug Drive: অভিযানে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় এক লাইসেন্সপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকায় সুদীপ মুখোপাধ্যায় নামক ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়।

Asansol-Durgapur:  ওষুধের ব্যবসার আড়ালে যা করছিলেন ব্যবসায়ীরা...
উদ্ধার হওয়া সামগ্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2026 | 3:58 PM

আসানসোল: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ড্রাগ ডিলারদের বিরুদ্ধে চালানো হচ্ছে বিশেষ অভিযান। গত ৩১শে অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ৭ই নভেম্বর পর্যন্ত জারি থাকবে। এই বিশেষ ড্রাইভে কমিশনারেটের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে
গ্রহণ করেছে কড়া পদক্ষেপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সময়ের মধ্যে মোট ১২টি কেসে ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

​সাম্প্রতিক অভিযানে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় এক লাইসেন্সপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফুলঝোড় মোড় থেকে স্টিল পার্ক মোড় সংলগ্ন এলাকায় সুদীপ মুখোপাধ্যায় নামক ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে প্রায় ২৮৫ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেনসিডিল সিরাপ (যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা) এবং ২ লক্ষ ৪০ হাজার পিস আলপ্রাজোলাম ট্যাবলেট (যার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা) বাজেয়াপ্ত করা হয়।
একজন লাইসেন্সপ্রাপ্ত ওষুধ ব্যবসায়ীর বাড়িতে কী উদ্দেশ্যে এই সমস্ত নিষিদ্ধ সামগ্রী মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

​অন্যদিকে, গতকাল রাতে অন্য একটি অভিযানে প্রায় ২৮ কেজি গাঁজাসহ ওড়িশা থেকে আসা দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ব্রাউন সুগার কারবারী হর্সদ হাসমি ওরফে পিন্টুকে গ্রেফতার করে তার কাছ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার, তিনটি ফায়ার আর্মস এবং ৪৬ রাউন্ড লাইভ অ্যামুনিশনসহ ৫ লক্ষ ৩৫ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। পাশাপাশি, ধৃতদের মোট ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ৩১ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে এবং তাদের অন্যান্য সম্পত্তির ক্ষেত্রেও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (ডিডি) শানা আখতার প্রেসমিট করে জানান, মাদক কারবারীদের নির্মূল করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামী দিনেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us