Agnimitra Paul: যাঁদের নিজস্ব বাড়ি রয়েছে, সেই মধ্যবিত্তদের জন্য এবার বড় খবর সরকারের

Asansol House Tax Relief: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই কলকাতা পুরসভায় চালু হল সম্পত্তি করের বকেয়া মেটাতে ‘ওয়েভার স্কিম’।  আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও দু’মাস এর মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

Agnimitra Paul:  যাঁদের নিজস্ব বাড়ি রয়েছে, সেই মধ্যবিত্তদের জন্য এবার বড় খবর সরকারের
অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 14, 2026 | 3:22 PM

আসানসোল: বকেয়া রাজস্ব আদায় বাড়াতে এক আকর্ষণীয় ছাড়ের ঘোষণা সরকারের। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর (হাউজ ট্যাক্স) বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ দ্রুত পুনরুদ্ধারের জন্য করদাতাদের জন্য বিশেষ সুযোগ আনা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের কোনও অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। শুধু তা-ই নয়, বকেয়া আসল অর্থের ওপরেও ১০ শতাংশ ছাড় মিলবে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “শহরবাসী এই সুযোগের সদ্ব্যবহার করে দ্রুত বকেয়া কর মিটিয়ে দেবেন। এই সংগৃহীত অর্থ শহরের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই কলকাতা পুরসভায় চালু হল সম্পত্তি করের বকেয়া মেটাতে ‘ওয়েভার স্কিম’।  আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও দু’মাস এর মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। শহরে বর্তমানে সম্পত্তি করের বকেয়া রয়েছে এমন করদাতার সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৮। তাঁদের কাছে বকেয়া সম্পত্তি করের অর্থের পরিমাণ ৬,৮৫৪.২৯ কোটি টাকা।

প্রসঙ্গত, বুধবার আসানসোল পৌরনিগম প্রাঙ্গণ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা সম্বলিত চারটি বিশেষ ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্র।

পৌরনিগম সূত্রে খবর, বিশেষ ভাবে সজ্জিত এই চারটি ট্যাবলো পৌরসভার ১০৬টি ওয়ার্ডজুড়েই পরিক্রমা করবে এবং উৎসবের দিনগুলোতে শহরবাসীকে পূজার শুভেচ্ছা বার্তা পৌঁছবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us