Agnimitra Paul: ‘ব্রিজের তলায় যে জায়গা রয়েছে…’, শহর সাজাতে এবার নতুন ‘প্ল্যানিং’ কী? জানালেন অগ্নিমিত্রা

এরপর বাইকের চাকা স্কিড করা নিয়ে মন্ত্রী বলেন, "স্কিড তো অনেক ভাবেই হতে পারে। কালকে আমি হাইওয়ে থেকে ফিরছিলাম। বড় দুর্ঘটনা হল। ওইটাও স্কিড করে হয়েছে। সেখানে তো রং ছিল না। রংয়ের জন্যই স্কিড করেছে ভাবার কারণ নেই। হতেও পারে, নাও পেতে পারে। ঘটনার পর আমরা সবাই বিষয়টা দেখে পদক্ষেপ করেছি।"

Agnimitra Paul: ব্রিজের তলায় যে জায়গা রয়েছে..., শহর সাজাতে এবার নতুন প্ল্যানিং কী? জানালেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল, মন্ত্রী

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 15, 2026 | 12:28 PM

কলকাতা: শহরকে আরও সুন্দর করার সর্বতভাবে চেষ্টা করছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ইতিমধ্যেই বড়-বড় শহরের রাস্তা রং করেছেন। আর এবার শহরকে সাজাতে আরও একটি সুন্দর পরিকল্পনা জানালেন অগ্নিমিত্রা। একই সঙ্গে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, “এখন নতুন জিনিস করতেও ভয় লাগছে। কিছু একটা করলেই হাহাকার পড়ে যাবে।” বস্তুত, চিংড়িহাটা ব্রিজে গতকাল কয়েকজন বাইক আরোহী স্কিড করে পড়ে যান। সেই  ভিডিয়ো ভাইরাল হতেই বিরোধীরা রং নিয়ে সরব হয়। সেই নিয়েই মুখ খোলেন রাজ্যর মন্ত্রী।

নতুন কী পরিকল্পনা?

রাজ্যের মন্ত্রী বলেন, “ব্রিজের তলায় যে জায়গা রয়েছে, ওইখানে দুপাশে নেট লাগিয়ে ঘিরে দেব। তারপর খেলার জায়গা তৈরি করে দেব। টেবিল টেনিস কোট হতে পারে। ক্রিকেট হয়ত হবে না.. ক্যারাম খেলা যেতে পারে। যেমন গড়িয়াহাট ব্রিজের নিচে দাবা খেলা হয়।”

এরপর বাইকের চাকা স্কিড করা নিয়ে মন্ত্রী বলেন, “স্কিড তো অনেক ভাবেই হতে পারে। কালকে আমি হাইওয়ে থেকে ফিরছিলাম। বড় দুর্ঘটনা হল। ওইটাও স্কিড করে হয়েছে। সেখানে তো রং ছিল না। রংয়ের জন্যই স্কি়ড করেছে ভাবার কারণ নেই। হতেও পারে, নাও পেতে পারে। ঘটনার পর আমরা সবাই বিষয়টা দেখে পদক্ষেপ করেছি।”

পাশাপাশি বিরোধীদের আক্রমণ করেও মন্ত্রী বলেছেন, “মানুষের ভালো লাগার জন্য সাজানোর চেষ্টা করছি। ১৫ বছরের সরকার না সাজিয়েছে না মানুষের শিক্ষা-স্বাস্থ্যের কথা ভাবেনি। জল দেওয়া, ময়লা পরিষ্কার করা যেমন আমার কাজ, সৌন্দর্যায়ন করাও আমার কাজ। আমরা তো টাকা চুরি করে করিনি। চেয়ে চিন্তে করিনি।”

তিনি জানিয়েছেন, “বাংলার সাধারণ মানুষের কথা শেষ। তাঁরা ভয় পেলে আমরা পদক্ষেপ করব । বড় বড় কোম্পানির সঙ্গে বৈঠক হচ্ছে। কলকাতা, হাওড়া, শিলিগুড়িতে CSR ফান্ড দেবে। বড়-বড় রাস্তা, ব্রিজের তলা যেখানে রক্ষণাবেক্ষণ হচ্ছে না সেগুলিকে সৌন্দর্যায়ন করার উদ্যোগ নেওয়া। মাঠ পড়ে আছে। সেগুলো না দেখভাল করা হচ্ছে না সরকারের কাছে পয়সা আসছে, না বাচ্চাগুলো খেলতে পাচ্ছে। এই মাঠগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছি। জানতে চেয়েছি কোনটা সৌন্দর্যায়ন করবেন জানান।”

Loading...
Unable to load recommendations.
Follow Us