Durgapur nursing home protest: রোগী মৃত্যুতে নার্সিংহোমে চলল ‘ভাঙচুর’, নামাতে হল কেন্দ্রীয় বাহিনীকে

Andal patient death case: অন্ডালের দক্ষিণ বাজারের অরবিন্দনগরের মোলতলার বাসিন্দা ইয়াসমিন। পরিবারের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখ পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি করা হয়। বলা হয় পিত্তথলিতে পাথর হয়েছে। শনিবার অস্ত্রোপচার করা হয়। আর রবিবার বলা হয় রোগীর মৃত্যু হয়েছে।

Durgapur nursing home protest: রোগী মৃত্যুতে নার্সিংহোমে চলল ভাঙচুর, নামাতে হল কেন্দ্রীয় বাহিনীকে
নার্সিংহোমে উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 12, 2026 | 4:54 PM

দুর্গাপুর: রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। বিক্ষোভ রোগীর পরিবারের আত্মীয়দের। বিক্ষোভ দেখাতে গিয়ে নার্সিংহোম ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নামানো হল কেন্দ্রীয় বাহিনী। চরম উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের অন্ডালের নাজিরাবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা মহিলার নাম ইয়াসমিন বানু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ডালের দক্ষিণ বাজারের অরবিন্দনগরের মোলতলার বাসিন্দা ইয়াসমিন। পরিবারের অভিযোগ, চলতি মাসের ১০ তারিখ পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি করা হয়। বলা হয় পিত্তথলিতে পাথর হয়েছে। শনিবার অস্ত্রোপচার করা হয়। আর রবিবার বলা হয় রোগীর মৃত্যু হয়েছে।

মৃতার পরিজনদের শনিবার অস্ত্রোপচার করা হয়। তার আগে একদম স্বাভাবিক ছিল। রাতে বলা ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে। সকালে বলা হয় রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ । মৃতার পরিজনদের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ।

রোগীর পরিবারের বক্তব্য,  “আমাদের বলা হয়েছিল পিত্তথলিতে পাথর হয়েছে। এর চিকিৎসা খুব একটা জটিল তো নয়। অপারেশন করতে হবে বলা হয়েছিল। আমরা রাজিও হয়ে যাই। আমাদের প্যাকেজও দিয়ে দেওয়া হয়েছিল। অপারেশনের পর বলাও হয়েছিল ভাল রয়েছে। তাহলে কী হল রাতে!” যদিও এই নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us