Durgapur TMC Chaos: TMC ভার্সেস TMC, একে অন্যকে এমন পেটাল ভর্তি হতে হল হাসপাতালে

Durgapur TMC Chaos: রবিবার রাত্রিবেলার ঘটনা। জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়। প্রথমে বচসা হচ্ছিল। তারপরই মারামারিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

Durgapur TMC Chaos: TMC ভার্সেস TMC, একে অন্যকে এমন পেটাল ভর্তি হতে হল হাসপাতালে
শাসক দলের কোন্দলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2024 | 10:08 AM

দুর্গাপুর: সামনেই লোকসভা ভোট। তার আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত দুর্গাপুর। ঘটনাস্থল দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকা। দু’পক্ষের সংঘর্ষের জেরে জখম তিন জন। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চারজন। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ দন্ডপাত। তিনি আবার তৃণমূলের এক নম্বর ব্লকের দুই নম্বর ওয়ার্ডের যুব সভাপতি।

রবিবার রাত্রিবেলার ঘটনা। জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়। প্রথমে বচসা হচ্ছিল। তারপরই মারামারিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই উদ্ধার করে জখমদের হাসপাতালে ভর্তি করেন।

আহত তৃণমূল কর্মীদের অভিযোগ, জমি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন বেআইনি টাকার লেনদেন চলছে। আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই বিপত্তি। লাঠি সোটা নিয়ে ব্যাপক মারধর করা হয় প্রতিবাদীদের। সঞ্জীব দন্ডপাত বলেন, “আমরা গল্প করছিলাম। ওই খানে একটা দোকান আছে সিপিএম এর। ওই দোকান থেকেই কয়েকজন বের হয়। তারাই আমাদের মারধর করে। হঠাৎ করে কেন হামলা করল জানি না। ওরা কিন্তু তৃণমূল করে।” অপরদিকে অভিযুক্ত সন্দীপ দন্ডপাতের দাবি, স্কুলের সামনে পার্টি অফিস তৈরি করছিল। তার আপত্তি করতে গিয়েই এই সমস্যা। যদিও, বিষয়টি গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের। তিনি বলেন, “শুনেছি একটা ঝামেলা হয়েছে। পুলিশও গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে। তবে এটা কোনও তৃণমূলের গোষ্ঠী কোন্দল নয়।”

 

Follow Us