WB Assembly Election 2026 : বিজেপি প্রার্থীর উপর ‘হামলা’, রণক্ষেত্র নারায়ণগড়

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 27, 2026 | 6:09 PM

BJP Candidate attacked : জানা গিয়েছে, আজ সকালে হেমচন্দ্র অঞ্চলে একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। সেই সময়ই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নারায়ণগড়ে বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ। ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। প্রতিবাদে বেলদা থানার সামনে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, আজ সকালে হেমচন্দ্র অঞ্চলে একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী। সেই সময়ই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Follow Us