
মেদিনীপুর: মানুষের সমস্যার সমাধানে এবার বাড়ি-বাড়ি যাবেন বিধায়ক। রবিবার থেকেই সেই কর্মসূচি শুরু করলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ।
শঙ্করের কথায়, সাধারণ মানুষকে বিধায়কের কাছে আসতে হবে না। বিধায়ক যাবেন সাধারণ মানুষের বাড়িতে। এই ভাবনাকে সাবনে রেখেই হাতে নোটপ্যাড নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন মেদিনীপুরের ডক্তর শঙ্কর গুছাইত। রবিবার সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। আশ্বস্ত করলেন পরিবর্তনের। বিধায়কের বক্তব্য এটা শুধু আশ্বস্ত নয়। অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তিনি যে এই সমস্ত গরিব মানুষের অবস্থার পরিবর্তন করবেন। এলাকার সাধারণ মানুষও আপ্লুত বিধায়কের এই উদ্যোগ দেখে। তাঁরা আশা রাখছেন এবার তাঁদের পরিবর্তন হবে।
শঙ্কর বলেন, “আমি খাতা নিয়ে বেরিয়েছি। বাড়ি বাড়ি যাচ্ছি। খুব সমস্যা। আল্পনা মাঝির বাড়িতে বাথরুম। আশা চৌবে বয়স ৭০ তাঁর বাড়ি হয়নি। আমরা আশ্বস্ত করছি যে সবটা ঠিক করে দেব। এখানে অনেক গরিব মানুষ রয়েছেন। তাঁরা সত্যিই কিছু পায়নি। আমার দায়িত্ব বাড়ল সমস্যা সমাধানের জন্য। মানুষ ভোট দিয়েছে মানুষের কাজের জন্য। বিধায়ক এসি ঘরে বসে থাকবে সেই কালচার বিজেপির নয়।”