Ghatal News: বাস থেকে উদ্ধার প্রচুর রূপো, চোখ চড়কগাছ পুলিশের

Silver Recover: বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তিকে আটক করল দাসপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম আশিস সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি ঘাটাল থেকে প্রায় ১০ কেজি রুপো নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

Ghatal News: বাস থেকে উদ্ধার প্রচুর রূপো, চোখ চড়কগাছ পুলিশের
ঘাটালে গ্রেফতার Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 05, 2026 | 5:45 PM

ঘাটাল: ঘাটাল থেকে যাচ্ছিলেন কলকাতায়। বাসে বসেছিলেন এক যুবক। পুলিশের কাছে খবর ছিল। সেই মতো বাসে উঠে তল্লাশি চালান। আর তখনই চোখ কপালে ওঠার জোগাড়। ১০ কেজি রুপোসহ যুবক আটক দাসপুরে।

জানা গিয়েছে, ওই যুবক ঘাটাল থেকে কলকাতা যাচ্ছিলেন। বৈধ কাগজ দেখাতে পারেননি। বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি রুপোসহ এক ব্যক্তিকে আটক করল দাসপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম আশিস সিংহ রায়। তিনি ঘাটালের রত্নেশ্বরবাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি ঘাটাল থেকে প্রায় ১০ কেজি রুপো নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর এলাকায় পুলিশ ওই বাসে অভিযান চালায়। তল্লাশির সময় আশিষ সিংহ রায়ের কাছ থেকে বিপুল পরিমাণ রুপো উদ্ধার হয়। পুলিশ রুপোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে দাবি। এরপর পুলিশ রুপোগুলি বাজেয়াপ্ত করে এবং তাঁকে আটক করে। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। রূপোর উৎস ও পাচারের উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us