
কালনা (পূর্ব বর্ধমান): নদিয়ার শান্তিপুর ১১০০ কোটি টাকার অদৃশ্য ব্রিজের খোঁজে কালনার বিজেপি প্রার্থী। হাঁটুজলে নেমে খুঁজলেন ব্রিজের টাকা। প্রার্থীর সঙ্গে থাকা পুরুষ মহিলা কর্মীরাও খুঁজলেন অদৃশ্য ব্রিজ ও ব্রিজ নির্মাণের টাকাও খুঁজলেন নদীর জলে নেমে।
আজ ছিল প্রচারের শেষলগ্ন। দলীয় কর্মীদের নিয়ে এমনি অভিনব প্রচার সারলেন কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধাথ মজুমদার। কালনার পাষানতলা থেকে পায়ে হেঁটে বিজেপি কর্মী সমর্থকদের কালনার খেয়াঘাট পর্যন্ত এই অভিনব মিছিল। বিজেপি প্রার্থী হাঁটু জলে নেমে প্রতিশ্রুতি মাফিক কালনার ব্রিজ কোথায় গেল , ১১০০ কোটি টাকা ব্রিজ করে দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী দাবি করেন তাহলে সেই ব্রিজ নেই কেন? সেই টাকা কোথায় গেল?বলে প্রশ্ন তোলেন।
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের কালনা ও নদিয়া জেলার শান্তিপুরের মধ্যে ভাগীরথী নদীর ওপর প্রায় ১,১০০ কোটি টাকা ব্যয়ে একটি দীর্ঘপ্রতীক্ষিত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সেতু তৈরি হলে দুই জেলার মধ্যে যোগাযোগ স্থাপন করবে। ২০১৮ সালে ঘোষিত এই প্রকল্পটির প্রাথমিক কাজ হিসেবে সয়েল টেস্টিং শুরু হয়। তারপরও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং শরিকি বিবাদের কারণে নির্মাণ কাজে বিলম্ব হয়েছে। আজ এই ব্রিজটি নিয়েই প্রচারের সময় কটাক্ষ করে বিজেপি। এখনও ব্রিজটি সম্পূর্ণ তৈরি না হওয়ায় কটাক্ষ করেছে বিজেপি।