Burdwan: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী

Burdwan: শুক্রবার অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল ওই নাবালিকা। অভিযোগ, তাকে খাবারের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত নিজের বাড়িতে ডাকে এবং তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

Burdwan: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 03, 2024 | 1:05 PM

বর্ধমান: খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে নাবালিকার প্রতিবেশী এক ব্যক্তিকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমানে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল ওই নাবালিকা। অভিযোগ, তাকে খাবারের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত নিজের বাড়িতে ডাকে এবং তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।কাউকে কিছু বললে প্রাণনাশেরও হুমকি দেয় বলে অভিযোগ।

শনিবার নাবালিকা গোপনাঙ্গে ব্যথা অনুভব করে। তখনই বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় বর্ধমান থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। বর্তমানে নাবালিকা চিকিৎসাধীন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। ধৃত ব্যক্তিকে রবিবার বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Follow Us