Ketugram: ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, রক্তাক্ত কেতুগ্রাম

TMC Leader Murder: সোমবার ১৩ মে এ রাজ্যের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রও। এই বোলপুর লোকসভার আওতায় পড়ে কেতুগ্রাম বিধানসভা এলাকা। ভোটের আগে এই কেতুগ্রাম, মঙ্গলকোট অতীতেও বারবার হিংসায় উত্তপ্ত হয়েছে। তবে তিন দফার ভোট বাংলায় হয়ে গিয়েছে। চতুর্থ দফার ভোটের আগের রাতে রক্তপাত, প্রাণহানির ঘটনা ঘটল এবার।

| Edited By: সায়নী জোয়ারদার

May 13, 2024 | 12:02 AM

পূর্ব বর্ধমান: ভোটের আগের রাতেই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাস্থল কেতুগ্রাম। নিহতের নাম মিন্টু শেখ (৪৫)। রবিবার সন্ধ্যায় তাঁকে কুপিয়ে ও বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। কেতুগ্রামের আনখোনা গ্রামপঞ্চায়েতের চেঁচুরি গ্রামের ঘটনা। কেতুগ্রাম থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা রয়েছে।

সোমবার ১৩ মে এ রাজ্যের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রও। এই বোলপুর লোকসভার আওতায় পড়ে কেতুগ্রাম বিধানসভা এলাকা। ভোটের আগে এই কেতুগ্রাম, মঙ্গলকোট অতীতেও বারবার হিংসায় উত্তপ্ত হয়েছে। তবে তিন দফার ভোট বাংলায় হয়ে গিয়েছে। চতুর্থ দফার ভোটের আগের রাতে রক্তপাত, প্রাণহানির ঘটনা ঘটল এবার।

তৃণমূল নেতৃত্বের দাবি, সন্ধ্যার সময় পাশের সুদিপুর গ্রামে তৃণমূলের নির্বাচনী কাজে গিয়েছিলেন মিন্টু। এরপরই তাঁর উপর হামলা হয় এবং এই খুনের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। ভোটের কাজেও একেবারেই সক্রিয় তিনি। সেই জায়গা থেকে তাঁকে টার্গেট করা হয়েছে বলে দাবি শাসকদলের।

স্থানীয় সূত্রে খবর, এদিন মিন্টু শেখ তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সে সময় বেশ কয়েকজন বাইক নিয়ে পথ আটকায়। বাইক থামাতেই তাঁর শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপরই বোমা মেরে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

Follow Us