Mangalkote: গলার নলি কাটা, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন, বস্তা জড়ানো মহিলার দেহ উদ্ধার

Deadbody Recover: ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই খুন? খুনের নেপথ্যে কি সত্যিই বিবাহ বহির্ভূত সম্পর্ক? নাকি রয়েছে অন্য কোনও কারণ? সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

Mangalkote: গলার নলি কাটা, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন, বস্তা জড়ানো মহিলার দেহ উদ্ধার
কালনায় দেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 09, 2026 | 1:12 PM

মঙ্গলকোট: সাতসকালেই জমি থেকে উদ্ধার বস্তা জড়ানো মহিলার দেহ। গলার নলি কাটা, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। মঙ্গলকোটের খুদরুন গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার জেরেই খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অপর্ণা দাস। বয়স ৩২ বছর। বাড়ি মঙ্গলকোটের খুদরুন গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অপর্ণার স্বামী ও ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই থাকতেন অপর্ণা। অভিযোগ, এলাকার এক ব্যক্তির সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

পরিবারের অভিযোগ, সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই শনিবার গভীর রাতে অপর্ণার বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হয়। তবে বেশ কয়েকজন মিলেই খুন করা হয়েছে বলে দাবি। গলার নলি কেটে খুনের পর দেহ বস্তায় ভরে অন্যত্র পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিকভাবে অভিযোগ পরিবারের। এরপর রবিবার সকালে বস্তা জড়ানো অবস্থায় উদ্ধার হয় অপর্ণার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মঙ্গলকোট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতার বাড়ি এবং যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত।

ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই খুন? খুনের নেপথ্যে কি সত্যিই বিবাহ বহির্ভূত সম্পর্ক? নাকি রয়েছে অন্য কোনও কারণ? সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us