Nandigram: কোথাও বাম এজেন্টকে ‘মারধর’, কোথাও মহিলা বিজেপি কর্মীদের ওপর ‘হামলা’! নন্দীগ্রামের নির্বাচনে কী কী হল?

Nandigram By-Election: বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই শেষ হল নন্দীগ্রামের উপনির্বাচন। সকাল থেকেই ভোটারের লাইন ছিল চোখে পড়ার মত। ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২৩টি বুথেই ভোট হয় শান্তিপূর্ণ। বেলা গড়ালেই ধীরে ধীরে অভিযোগ আসতে শুরু করে।

Nandigram: কোথাও বাম এজেন্টকে মারধর, কোথাও মহিলা বিজেপি কর্মীদের ওপর হামলা! নন্দীগ্রামের নির্বাচনে কী কী হল?
স্ট্রং রুমে যাচ্ছেন ভোটকর্মীরাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 06, 2026 | 7:51 PM

পূর্ব মেদিনীপুর: বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই শেষ হল নন্দীগ্রামের উপনির্বাচন। সকাল থেকেই ভোটারের লাইন ছিল চোখে পড়ার মত। ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২৩টি বুথেই ভোট হয় শান্তিপূর্ণ। বেলা গড়ালেই ধীরে ধীরে অভিযোগ আসতে শুরু করে।

সূত্রের খবর,

  • নন্দীগ্রাম কেন্দ্যামারি অঞ্চলের ২২৪ নং জীবনকৃষ্ণ প্রাইমারি স্কুল বুথে EVM বিভ্রাট হয়।
  • ২১২ নং বুথে বাম এজেন্টকে মারধর করার অভিযোগ ওঠে।
  •  নন্দীগ্রাম ভেকুটিয়া অঞ্চলের ভীমকাটা ২৮ নং বুথে কাউকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ বামেদের।
  • আরও বেলা বাড়লে নন্দীগ্রাম থানার পুলিশ আটক করে কংগ্রেসের নন্দীগ্রাম-১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি সেখ আসরাফু তুল্লাকে।ভোটের দিন অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।
  • নন্দীগ্রামের কালীচরণ পুর অঞ্চলের গড় চক্রবেড়িয়া ৭ নম্বর জলপাইয়ের ২৪১/২৪২ নং বুথে মহিলাদেরকে মারধরের অভিযোগ উঠল বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
  • নিরাপত্তার খাতিরে জেলা প্রশাসনের তরফে নন্দীগ্রামের সঙ্গে জলপথে যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হল। নন্দীগ্রাম হলদিয়া ,নন্দীগ্রাম তেরপেক্ষা , বালুঘাটা দীনবন্ধু ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
  •  কেন্দ্যামারী মির্জাচক ২৩২ নং বুথে বিজেপি ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ বামেদের।
  •  নন্দীগ্রামে কেন্দ্রামারী গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু এলাকার শুভানিচক গ্রাম সহ একাধিক গ্রামের বাসিন্দাদের থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কংগ্রেসে।
  •  নন্দীগ্রাম পাঁচ মন্ডলের আমদাবাদ এক অঞ্চলের ১৬২ নম্বর বুথে বিজেপির মহিলা কার্যকর্তা খুকুমণি ডগরা ও উনার ১২ বছরের শিশুকে মারধরের অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী ১৬২ নম্বর বুথের শঙ্কর ডগরা। বাড়ি ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে বলে অভিযোগ।
  •  ২২৫ বুথ কেন্দেমারি ভোটারদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  • নন্দীগ্রাম চারগলিয়া ৮৫ নম্বর বুথ জ্যাম করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বামেদের।
  •  ভোট শেষের গড়চক্রবেড়িয়া ৯ নম্বর কালীচরণ এলাকার তৃণমূল প্রধান সয়েম কাজির কাপড়ের দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। নন্দীগ্রাম আন্দোলনের সময় সয়েম কাজির ভাই কোয়েম কাজি গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছিলেন। সেই পরিবারের হামলা ঘিরে চর্চা শুরু হয়েছে।নন্দীগ্রাম মণ্ডল ২ বিজেপি সভাপতি সুদীপ দাস বলেন, “স্বাধীনতার পর মনে হয় প্রথমবার এই শান্তিপূর্ণ ভোট হল নন্দীগ্রামে। বাম আমলেও হয়নি, তৃণমূল আমলেও হয়নি। নন্দীগ্রামে এই প্রথম শান্তিপূর্ণ ভোট হল। কোথাও কোনও ভোটার বাধা পেয়েছেন, এই অভিযোগ পাইনি। বিরোধীদের চক্রান্ত।” উল্লেখ্য, ৮০ শতাংশের ওপর ভোট পড়েছে নন্দীগ্রামে।
Loading...
Unable to load recommendations.
Follow Us