Pataspur: পটাশপুরে মহিলাকে ‘নিগ্রহ করে খুন’, গণপিটুনিতে শেষ অভিযুক্তও

Pataspur: আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হল অভিযুক্তের। তপ্ত পটাশপুর।

Pataspur: পটাশপুরে মহিলাকে নিগ্রহ করে খুন, গণপিটুনিতে শেষ অভিযুক্তও
পটাশপুরে ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু গণপিটুনিতে Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 06, 2024 | 5:51 PM

পূর্ব মেদিনীপুর: পটাশপুরে মহিলার বাড়িতে ঢুকে মহিলাকে নিগ্রহ করে খুনের অভিযোগে অভিযুক্তকে ধরে ফেলে গণপিটুনি দিয়েছিলেন গ্রামবাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হল অভিযুক্তের। তপ্ত পটাশপুর।

জয়নগরে এক নাবালিকাকে নিগ্রহ করে খুনের অভিযোগে তপ্ত রাজ্য। তার মধ্যেই রবিবার সকালে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূর বাড়িতে ঢুকে নিগ্রহ করে খুনের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অভিযুক্ত নির্যাতিতার প্রতিবেশী।  ওই গৃহবধূর ওপর প্রতিবেশী যুবকের দীর্ঘদিন ধরেই কুনজর ছিল। তাঁকে একাধিকবার আগে কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ। ওই গৃহবধূ তাঁকে সতর্ক করেন। শনিবার নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। অভিযোগ, মহিলা বাড়িতে একা থাকার সুযোগে ঘরে ঢোকেন ওই যুবক। তাঁকে নিগ্রহের চেষ্টা করেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, নিগ্রহে বাধা পাওয়ায় মহিলাকে মারধর করা হয়। তারপর তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর তাঁকে কীটনাশক খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ।

এরপর অভিযুক্তকে ধরে ফেলেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তকে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এগরা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, হাসপাতালে মৃত্যু হয় অভিযুক্তের।

Follow Us