Sand Smuggling: গভীর রাতে ‘বালি চোরকে’ গিলে খেল রূপনারায়ণ নদী

Sand Smuggling: নাম শিবনাথ ভৌমিক (৪১)। সোমবার রাত্রি ১১টা নাগাদ উত্তম ভৌমিক ও শিবনাথ ভৌমিক নামে দুই ব্যক্তি মায়াচরের দিকে বালি কাটতে গিয়েছিলেন। ওই এলাকায় নদীর চড় থেকে বালি বেআইনিভাবে কাটা হয়। সেই কারণে হামেশাই পুলিশের নজরদারি থাকে সেখানে।

Sand Smuggling: গভীর রাতে বালি চোরকে গিলে খেল রূপনারায়ণ নদী
নিখোঁজ হওয়া ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 16, 2024 | 12:27 PM

মহিষাদল: মাঝেমধ্যেই বালি পাচারের খবর সংবাদে উঠে আসে। বেআইনি ভাবে নদীর পাড় কেটে সেই বালি পাচার করেন মাফিয়ারা। অভিযুক্তরা কখনও গ্রেফতার হয়। কখনও আবার হয় না। তবে এবার উল্টো ঘটনা। মাঝরাতে বেআইনি পাড় দখল করতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি।

নাম শিবনাথ ভৌমিক (৪১)। সোমবার রাত্রি ১১টা নাগাদ উত্তম ভৌমিক ও শিবনাথ ভৌমিক নামে দুই ব্যক্তি মায়াচরের দিকে বালি কাটতে গিয়েছিলেন। ওই এলাকায় নদীর চড় থেকে বালি বেআইনিভাবে কাটা হয়। সেই কারণে হামেশাই পুলিশের নজরদারি থাকে সেখানে।

এরপর পুলিশের নজর এড়িয়ে রাতে বালি কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। তবে নদীতে প্রবল স্রোতে শিবনাথ তলিয়ে যান বলে জানা গিয়েছে। তাঁকে খুঁজে না পেয়ে উত্তম নৌকো নিয়ে ফিরে আসেন। সকাল থেকে নদীতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ এসে উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাস্থলে তদারকি করছেন মহিষাদলের থানার পুলিশ।

নিখোঁজ হওয়া শিবরঞ্জন ভৌমিকের বাবা অভিরাম ভৌমিক বলেন, “গত রাতে আমার ছেলে আর একজন দুজনেই মিলে নৌকাকে রূপনারায়ণ নদের জলে ভাসান দিতে গিয়েছিল। তখনই এই ঘটেছে বলে জানতে পেরেছি।” অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা রঘুনাথ পন্ডা সাংবাদিকদের মুখোমুখিতে বলেন, “রাতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণের নদের চর থেকে সাদা বালি কাটতে যায়। ভাঁটার সময় এরা কী করতে গিয়েছিল তা পুলিশ বলতে পারবে।”

Follow Us