Nandigram: ‘আবির ব্ল্যাকে বিক্রি হচ্ছে’, নন্দীগ্রামে সবুজ না গেরুয়া, কীসের বিক্রি বাড়ছে

ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন গেরুয়া আবির বেশি করে নেওয়া হচ্ছে, গেরুয়া আবিরের চাহিদা বেশি। কোনও ব্যবসায়ী বলছেন, সবুজ আবিরের বিক্রি বেশি, আর গেরুয়া আবিরের বিক্রি কম। কারণ সমীক্ষা সংস্থার ফলাফল ধরেই ধরেই আবিরের চাহিদা বাড়ছে।

Nandigram: আবির ব্ল্যাকে বিক্রি হচ্ছে, নন্দীগ্রামে সবুজ না গেরুয়া, কীসের বিক্রি বাড়ছে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 03, 2026 | 3:43 PM

নন্দীগ্রাম: কার হাতে রাজ্যের ভার। পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই উত্তর মিলবে সোমবার। তবে ২৯৪টা কেন্দ্রের মধ্যে যে সব কেন্দ্র নজর কাড়বে, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। লড়াই এবার টানটান। একদিকে শুভেন্দু অধিকারী আর অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা পবিত্র কর। কোন রঙের আবির বিক্রি হচ্ছে বেশি, খোঁজ নিল TV9 বাংলা।

কোন আবির বিকোচ্ছে বেশি?

যে দল জিতবে, সেই মাতবে আবির খেলায়। এ এক চিরাচরিত প্রথা। সেই অকাল-হোলি শুরু হওয়ার স্বাভাবিকভাবেই আবির বিক্রি বেড়েছে। প্রশাসনিক একাধিক বিধিনিষেধ রয়েছে। তা সত্ত্বেও কী বলছে নন্দীগ্রাম? কোন আবিরের চাহিদা বাজারে বেশি?

ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন গেরুয়া আবির বেশি করে নেওয়া হচ্ছে, গেরুয়া আবিরের চাহিদা বেশি। কোনও ব্যবসায়ী বলছেন, সবুজ আবিরের বিক্রি বেশি, আর গেরুয়া আবিরের বিক্রি কম। কারণ সমীক্ষা সংস্থার ফলাফল ধরেই ধরেই আবিরের চাহিদা বাড়ছে। আসল ফল পাওয়া যাবে সোমবার দুপুরের পরই। সমীক্ষা যাই বলুক কোনওভাবে তার উপর নির্ভর করতে নারাজ নন্দীগ্রামের দুই প্রার্থী।

কী বলছেন শুভেন্দু-পবিত্র?

গণনার আগের দিন শুভেন্দু অধিকারী বলেন, “পরিবর্তনের এমন ঝড় ২০১১-তেও দেখিনি। প্রচুর ভোট পড়েছে বিজেপিতে।” পবিত্র কর বলছেন, “২৩০-এর উপর আসন নিয়ে আমাদের দল সরকার গড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধুমাত্র টাকা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।”

Follow Us