Yoga Day 2026: কখনও সর্বাঙ্গাসন, কখনও ময়ুরাসন, বুড়ো হাড়ে যোগা করছেন ১০০ বছরের যুবক

Purulia: পুরুলিয়ার জয়পুর ব্লকের শিরামপুরের বাসিন্দা বলরাম প্রামাণিক। পরিবারের দাবি, তাঁর বয়স একশো বছরের বেশি। প্রশাসনের তরফে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাঁর নাতির হাত ধরে। অন্যান্যদের সঙ্গে যোগ ব্যায়াম করার সঙ্গে-সঙ্গে তিনি প্রশাসনের কর্তাদের সামনে বেশ কয়েকটি আসন করে দেখালেন।

Yoga Day 2026: কখনও সর্বাঙ্গাসন, কখনও ময়ুরাসন, বুড়ো হাড়ে যোগা করছেন ১০০ বছরের যুবক
যোগাসনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 21, 2026 | 2:13 PM

পুরুলিয়া: বিশ্ব যোগা দিবস (Yoga day 2026) সাড়ম্বরে পালিত হচ্ছে বাংলায়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উপস্থিত ছিলেন কলকাতায়। রেড রোডে মহা সাড়ম্বরে পালিত হয়েছে যোগা দিবস। তবে, শুধু কলকাতা (Kolkata) নয় গোটা রাজ্যে এবার যোগা দিবস পালন হয়েছে। আর পুরুলিয়ায় এবার একশো বছরের এক বৃদ্ধ যোগা করে তাক লাগিয়ে দিলেন।

এবার রাজ্য জুড়ে প্রায় সকলেই যোগ ব্যায়াম করেছেন। রাস্তাঘাট থেকে মাঠে ময়দানে সব জায়গায় এই যোগা করতে দেখা গিয়েছে। সব থেকে নজরকাড়া ঘটনা ঘটেছে পুরুলিয়ার এক বৃদ্ধকে নিয়ে। এই বয়সেও যোগাসন করেছেন তিনি। কখনও ময়ুরাসন কখনও বা সর্বাঙ্গাসন করছেন তিনি।

পুরুলিয়ার জয়পুর ব্লকের শিরামপুরের বাসিন্দা বলরাম প্রামাণিক। পরিবারের দাবি, তাঁর বয়স একশো বছরের বেশি। প্রশাসনের তরফে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাঁর নাতির হাত ধরে। অন্যান্যদের সঙ্গে যোগ ব্যায়াম করার সঙ্গে-সঙ্গে তিনি প্রশাসনের কর্তাদের সামনে বেশ কয়েকটি আসন করে দেখালেন। জানালেন, দিনে ২০ কিলোমিটার সাইকেল করে ঘুরে বেড়ান। বাড়িতে সকালে প্রত্যেকদিন আসন করেন নিজের মতো করে। তাঁর নাতি বলেন, “এলাকার লোক দাদুর শরীর নিয়ে কৌতুহল রয়েছে।”

জ্যোতির্ময় সিং মাহাত বলেন, “উনি একশো বছরের যুবক। যোগা করে তাক লাগিয়েছেন। যত যোগাসন আছে সব আছেন তিনি। গর্ব অনুভব হচ্ছে পুরুলিয়াতে ১০০ বছরের তরতাজা যুবক আছে।”

Follow Us